আব্বার সান্নিধ্যে শায়খ ড. নাজী
চার বছর আগের কথা। দিনটি ছিলো শুμবার। প্রিয় মাওলানা মারূফ সকাল বেলা ফোন করলেন। বললেন- বাহরাইনের শায়খ ড. নাজী বিন রাশীদ ব্যক্তিগত সফরে লন্ডন এসেছেন। দেখা করতে চাইলে জুমুআর সময় সুযোগ আছে। জুমুআর সময় পূর্ব লন্ডনের কারি হাউস মসজিদে গেলাম। দেখা হলো শায়খের সাথে। নামায শেষে শায়খ দাওয়াত কবুল করলেন। মাওলানা আবদুল কাহহার, মাওলানা মারূফ এবং আমি শায়খকে নিয়ে গেলাম মাইলএণ্ড রোডে, একটি বিরিয়ানী হাউসে। খাওয়ার পর গেলাম মাওলানা মারূফ'র ঘরে। কথা প্রসঙ্গে শায়খ আমাদের উস্তাদগণ সম্পর্কে জানলেন। আব্বার ইলমে হাদীসের খিদমাত নিয়ে অনেক কথা হলো। শায়খ আব্বার সাথে টেলিফোনে কথা বলতে আগ্রহ প্রকাশ করলেন। ফোন করে কথা বলিয়ে দিলাম। তিনি আব্বার কাছ থেকে হাদীসে মুসালসাল বিল আউয়ালিয়াহ শুনলেন। বললেন- আপনার ছেলেকে বলুন আপনার পক্ষ থেকে এই হাদীসের ইজাযত লিখে দিতে। আব্বা আমাকে হুকুম করলেন যেনো ইজাযত লিখে দেই। হুকুম পালন করলাম। ২০১৫ সালে গ্র্যাণ্ড ঈদে মীলাদুন্নবী মাহফিলে শায়খ নাজী বিন রাশীদ আমাদের আমন্ত্রণে লন্ডন এলেন। সেবারও তিনি আব্বার সাথে টেলিফোনে দীর্ঘ আলাপ করলেন। আব্বার কাছ থেকে সিহাহ সিত্তাহ'র মৌখিক ইজাযত নিলেন। সে সময় উলামায়ে কিরামের কাছ থেকে ইলমে হাদীসের সনদ গ্রহণ এবং ইজাযতের গুরুত্ব সম্পর্কে অনেক কথা বললেন। ২০১৭ সালের মার্চ মাসে সিলেটে অনুষ্ঠিত শানে রিসালাত সম্মেলনে মাওলানা মারূফ'র মাধ্যমে শায়খ নাজীকে দাওয়াত করা হলো। সে সময় শায়খ আব্বার সান্নিধ্যে একান্ত কিছু সময় কাটানোর ব্যবস্থা করে দিতে বললেন। আমি আব্বার সাথে কথা বলে রাখলাম। কিন্তু দু'দিন ব্যাপী অনুষ্ঠানের ব্যস্ততায় তা আর হয়ে উঠলো না। বাহরাইন ফিরে