সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

আমরা পেঁৗছে দেখলাম দারসে আগতরা বাআলাওয়ী তরীকার ওযীফা পড়ছেন। কিছু সময়ের মধ্যে হাবীব জিলানী তাশরীফ আনলেন। ওযীফা পড়ায় শরীক হলেন, শেষে দোয়া করলেন। ইতোমধ্যে আব্বার সাথে তাঁর পরিচয় ও কতোপকথন হলো। তিনি খুবই আগ্রহ ও সম্মানের সাথে আব্বাকে বসালেন। উনার ঘরের পেছন দিকে দেয়াল বেষ্টিত উন্মুক্ত স্থানে কার্পেট মুড়ানো দারসের স্থান তখন লোকারণ্য। চেহারা সুরত, পোষাক পরিচ্ছদে মনে হলো কেবল আমরাই বহিরাগত। বয়োবৃদ্ধ থেকে শুরু করে বারো তেরো বছর বয়সের কিশোর শিক্ষার্থীরা জড়ো হয়েছেন। একজন কৃষ্ণ বর্ণের তরুণের সুললি কণ্ঠে আযান ধ্বণিত হলো। ইশার নামায আদায়ের পরই কাঙ্িখত দারস শুরু হলো। সেদিন সবক ছিলো বুখারী শরীফের কিতাবুল আম্বিয়া। যারা মতন পাঠে আগ্রহী প্রত্যেকের হাতে বুখারী শরীফের নুসখা দেয়া হলো। আমি ও মাওলানা আবদুল কাহহার দু'টি নুসখা পেলাম। বিভিন্ন বয়সের পাঠক ধারাবাহিকভাবে منت পাঠ করলেন। শায়খ জিলানী পঠিত হাদীসের প্রয়োজনীয় ব্যাখ্যা বিশেস্নষণ করলেন। শেষ হলো দারস। এবার বিদায়ের পালা। আব্বা বিদায় চাইলেন, উনি না খাইয়ে বিদায় দিলেন না। খাবার পর আব্বা সনদ ও ইজাযত চাইলেন। এবার কেবল আমাদের বসিয়ে হাদীসে মুসালসাল বিল আউয়ালিয়্যাহ শুনালেন। সেেμটারিকে ডেকে আমাদের সাথে যোগাযোগ রাখতে নির্দেশ দিলেন। সনদ প্রার্থীদের তালিকা ওয়াটসআপে দিতে বলে সনদ পাঠানোর আশ্বাস দিলেন। সায়্যিদ উমার বিন হামিদ জিলানী হলেন বর্তমান সময়ে মক্কা শরীফে প্রখ্যাত মুহাদ্দিস ও শাফিঈ মাযহাবের মুফতি। কয়েক ঘণ্টা তাঁর সুহবতে কাটানো জীবনে স্মরণীয় হয়ে থাকবে।

— পৃষ্ঠা ২১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।