হাবীব জিলানী হাফিযহুল্ল াহ'র দারসে বুখারী
আব্বার সাথে এবার (২০১৮ খ্রী.) হারামাইন শরীফাইনের সফরে হাবীব জিলানী হাফিযাহুল্ল াহ'র খিদমতে যাবো, সময় সুযোগ হলে উনার দারসে বুখারীতে বসবো এমন পরিকল্পনা আগে থেকেই ছিলো। মক্কা শরীফের বাসিন্দা আহলে বাইতের এ বুযূর্গ আলিমের নাম সায়্যিদ আল হাবীব উমার বিন হামিদ জিলানী হাফিযাহুল্ল াহ। তাঁর উস্তাদের তালিকায় আছেন স্বীয় পিতা সায়্যিদ হামিদ, মহাদ্দিসুল হিজায সায়্যিদ আলাওয়ী বিন আব্বাস, শায়খ হাসান আল মাসসাত রাহিমাহুমুল্ল াহসহ হারামাইন শরীফাইনের আহলুসসুন্নাহ অনুসারী প্রখ্যাত উলামায়ে কিরাম। টেলিফোনে কথা প্রসঙ্গে আব্বাকে জানালাম হাবীব জিলানী হাফিযাহুল্ল াহ'র খিদমতে যাওয়ার কথা। তিনিও আগ্রহ প্রকাশ করলেন। বললেন,আহলে বাইতের একজন বুযূর্গ আলিমের সুহবত আমাদের জন্য নিয়ামত। আব্বা দেশ থেকে মক্কা শরীফ পেঁৗছলেন ১ এপ্রিল ২০১৮ রবিবার ফজরের সময়। লন্ডন থেকে আমি পেঁৗছলাম ২ এপ্রিল সোমবার ফজরের সময়। প্রতি সোমবার বাদ এশা হাবীব জিলানী বুখারী শরীফের দারস প্রদান করেন। সে মতে উনার সেেμটারির সাথে আমাদের যাবার বিষয়টি আগে থেকেই আলাপ করে রাখা। মাগরিবের নামায শেষে আমরা রওয়ানা দিলাম। আব্বাকে নিয়ে মক্কা শরীফে আমাদের মেযবান আলহাজ নূরুদ্দিনের গাড়িতে আমি, মাওলানা সেলিম আহমদ, হাফিয শামসুদ্দিন সাবেল এবং সৌদি নাগরিক আবু রাইয়্যান নাজী মুহাম্মাদ আল মাদানী। ভিন্ন গাড়িতে মাওলানা আবদুল কাহহার, মাওলানা মুখলিসুর রাহমান, মাওলানা বেলাল আহমদ প্রমূখ। মসজিদে হারাম থেকে পশ্চিম দিকে প্রায় সাত কিলোমিটার দূরে আন নুযহা يح ازنهة এলাকায় হাবীব উমার বিন হামিদ জিলানীর আবাসস্থলে পেঁৗছে গেলাম সময়মত।