সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

দেয়ার পর মাশাআল্ল াহ বলে মাথায় মুবারক হাত বুলিয়ে কাছে টেনে নিলেন। আব্বা আমাদের জন্য মুসালসাল হাদীসের ইজাযত চাইলেন। সানন্দে রাজি হয়ে তিনি মুসালসাল বিল আউয়ালিয়্যাহ, মুসালসাল বিল মুহাব্বাহ, মুসালসাল বিল মুসাফাহা ও মুসালসাল বিল আসওয়াদাইন এ চার মুবারক হাদীস বিস্তারিত সনদসহ শোনালেন। পরে নির্ধারিত কয়েকজনকে লিখিত ইজাযত স্বাক্ষর করে দিলেন। হাদীসে মুসালসাল বিল আসওয়াদাইন'র ইজাযত দেয়ার সময় থাল থেকে একটি করে খেজুর নিয়ে সবার হাতে হাতে দিলেন। সবার শেষে একটি খেজুর হাতে নিয়ে অর্ধেক নিজে খেয়ে বাকীটুকু আমার মুখে পুরে দিলেন। আমি তাঁর কিতাবাদির বাংলা তরজমা করার ইজাযত চাইলাম। বললেন-ঝামেলার সময় লিখিত দিতে পারছি না। তবে মৌখিক ইজাত দিলাম। উম্মতে মুহাম্মাদির উপকারের নিয়তে সব বাংলা তরজমার ব্যবস্থা করবে। সেই স্বর্ণালী সন্ধ্যার স্মৃতি চির জাগরুক থাকবে। পুনশ্চ : ১৯৯৯ খ্রিস্টাব্দের নভেম্বর মাসের মধ্যভাগে একদিন বিকেল বেলা ইমাম সায়্যিদ মুহাম্মাদ বিন আলাওয়ি রাহিমাহুল্ল াহ প্রণীত حول الاحتفال بذكرى املودل ارشف নামক রিসালাখানা নিয়ে হাজির হলাম ফেঞ্চুগঞ্জ মুহাম্মাদিয়া মাদরাসায়। উদ্দেশ্য উক্ত মাদরাসার তৎকালিন উপাধ্যক্ষ (বর্তমান অধ্যক্ষ) মাওলানা ফরিদ উদ্দীন আতহার ভাইকে দিয়ে রিসালাখানি অনুবাদ করাবো। মাদরাসা বোর্ডিংয়ে অবস্থানরত মাওলানা ফরিদ ভাই সময় চাইলেন। আমি সময় দিতে নারাজ। একরাতে অনুবাদ করে দিতে হবে। শেষ পর্যন্ত বাদ মাগরিব থেকে শুরু হলো অনুবাদ। ইশার নামায ও রাতের খাবার শেষে মাওলানা ফরিদ ভাই ফজর পর্যন্ত একটানা অনুবাদ করলেন, সাথে সাথে আমি কপি করে নিলাম। পরবর্তীতে সে অনুবাদ প্রথম আব্বাকে দেখালাম, তিনি কিছু সংশোধন করে দিলেন। এক বৃহস্পতিবার রাতে সিলেট শহরের সুবহানীঘাটে হযরত ফুলতলী ছাহেব কিবলা রাহিমাহুল্ল াহ'র খিদমতে হাজির হলাম। তিনি মূল রিসালা হাতে নিয়ে অনুবাদ পড়ে শুনাতে বললেন। পড়ে শুনালাম। খুশি হয়ে প্রকাশের অনুমতি দিলেন। কিছু দিনের মধ্যে লন্ডন প্রবাসি মাওলানা আবদুল কাহহার সাহেবের অর্থায়নে বই ছাপিয়ে বিনামূল্যে বিতরণ করা হলো।

— পৃষ্ঠা ২১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।