সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

স্মৃতি অম্স্নান মুহাদ্দিসুল হিজায ইমাম সায়্যিদ মুহাম্মাদ বিন আলাওয়ী আল মালিকীর খিদমতে এক সন্ধ্যা

১৯৯৯ সালের ১৪ এপ্রিল, যদ্দুর মনে পড়ছে দিনটি ছিলো বৃহস্পতিবার। মসজিদে হারামে আসর নামায আদায়ের পর আব্বা আমাদের নিয়ে রুসাইফায় যাবেন। মাগরিব নামায ওখানে গিয়েই আদায় করতে হবে। ইসমাঈল ভাই গাড়ির ব্যবস্থা করলেন। মূলত: আমি এবং হাফিয নাঈম উদ্দিন সাহেব আব্বার সাথে যাওয়ার কথা। জানাজানি হয়ে গেলে পরিচিত কয়েকজন সাথে যেতে আগ্রহ প্রকাশ করলেন। প্রায় দশ বারোজনের কাফেলা হয়ে গেলো। রুসাইফার শারে মালিকীতে شارع املايك পৌঁছতে মাগরিবের সময় হয়ে এলো। স্থানীয় মসজিদে নামায আদায় করে মসজিদের ঠিক বিপরীতে কাঙ্িখত সে বাড়িতে প্রবেশ করলেন আব্বা। পিছু পিছু কাফেলার অন্যান্যরা। ততক্ষণে লোকে লোকারণ্য হয়ে গেছে সে বাড়ির আঙিনা। কার্পেট মোড়ানো আঙিনায় বসে পড়েছেন সবাই। দারস শুরু হবে। নির্ধারিত আসনে বসেছেন ধবধবে সাদা পাগড়ি পরিহিত সুঠাম দেহের অধিকারী যুগের ইমাম সায়্যিদ মুহাম্মাদ বিন আলাওয়ী আল মালিকী। আহলে বাইত'র মহান এ বুযূর্গের চেহারায় যেনো নূরের ঝিলিক। সায়্যিদ মুহাম্মাদ বিন আলাওয়ী রাহিমাহুল্ল াহ'র ছোট ভাই মক্কা শরীফের প্রখ্যাত মুনশিদ সায়্যিদ আব্বাস বিন আলাওয়ী রাহিমাহুল্ল াহ'র নেতৃত্বে একদল কাসিদায়ে বুরদা সুর করে গাইলেন। জান্নাতি আবেশ যেনো ছড়িয়ে গেলো মজলিস জুড়ে। সে দিনের দারস খুব দীর্ঘ হলো না। আবু দাউদ শরীফ থেকে কিছু পড়া হলো। মুহাদ্দিসুল হারামাইন ইমাম মুহাম্মাদ বিন আলাওয়ী রাহিমাহুল্ল াহ পঠিত হাদীসের প্রয়োজনীয় ব্যাখ্যা বিশেস্ন ষণ করলেন। দারস শেষে আগত মেহমানদের আপ্যায়ন করা হলো। একে একে বিদায় নিয়ে আগতরা চলে যেতে লাগলেন। এবার আব্বা আমাদের নিয়ে উনার একান্ত কাছে গেলেন। একে একে সবার পরিচয় দিলেন। আমার পরিচয়

— পৃষ্ঠা ২১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।