مخس يلال لا ترد فيهن ادلاعء يللة اجلمعة وأول يللة من رجب ويللة انلصف من شعبان ويللىت العيدين এমন পাঁচটি রাত রয়েছে যেগুলোতে দোয়া ফেরত দেয়া হয় না। রাতগুলো হলো- জুমুআর রাত, রজব মাসের প্রথম রাত, শা'বান মাসের মধ্যবর্তী রাত (শবেবরাত) এবং দুই ঈদের রাত। {মুসান্নাফে আবদুর রাযযাক ৪:৩১৭} শবেবরাত সম্পর্কে তাবিঈগণের অভিমত আতা বিন ইয়াসার রাহিমাহুল্ল াহ (ওফাত: ৯৭ হিজরী) মদীনা শরীফের অধিবাসি বিশিষ্ট ফকীহ তাবিঈ আতা বিন ইয়াসার ছিলেন উম্মুল মু'মিনীন মাইমুনা রাদিয়াল্ল াহু আনহার আযাদকৃত দাস। তিনি সাতজন সাহাবির কাছ থেকে হাদীস বর্ণনা করেছেন। শবেবরাতের ফযিলত সম্পর্কে তাঁর বিভিন্ন বক্তব্য কিতাবাদিতে উলেস্ন খ রয়েছে। তন্মধ্যে একটি হলো- ما من يللة بعد يللة القدر أفضل من يللة انلصف من شعبان، يزنل االله تبارك وتعاىل اىل اسماء ادلنيا فيغفر لعباده لكهم الا ملرشرك او شاحن او قاطع رحم শবেকদরের পর শবেবরাতের চেয়ে বেশি ফযিলতপূর্ণ কোন রাত নেই। সে রাতে আল্ল াহ তাবারাকা ওয়া তা'লা দুনিয়ার আকাশে আসেন। অত:পর মুশরিক, হিংসুক এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যতিত তাঁর সকল বান্দাকে ক্ষমা করে দেন। {লাতায়িফুল মা'রিফ, পৃষ্ঠা ১৯১} ইকরিমা রাহিমাহুল্ল াহ (ওফাত: ১০৭ হিজরী) দুইশতাধিক সাহাবির সাথে সাক্ষাতকারী তাবিঈ হযরত ইকরিমা রাহিমাহুল্ল াহ ছিলেন সায়্যিদুনা আবদুল্ল াহ বিন আব্বাস রাদিয়াল্ল াহু আনহুমার খাস ছাত্র। তিনি ১৮ জন সাহাবি থেকে হাদীস বর্ণনা করেছেন। শবেবরাত সম্পর্কে তিনি বলেন-
— صفحة ٢١ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.