সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

প্রতিিμয়া

সাহাবায়ে কিরামের মাঝে নবীজি বসে আছেন। কথা প্রসঙ্গে বললেন, সেইসব লোকের প্রতি অভিশম্পাত যারা তাদের মা বাবাকে গালি দেয়। সাহাবিগণ তো অবাক; জিজ্ঞেস করলেন- ইয়া রাসূলাল্লাহ! এমন মানুষ কি আছে যে তার মা বাবাকে গালি দেয়? এবার খুলাসা করলেন নবীজি। বললেন- হয়তোবা সরাসরি গালি দেয় না। কিন্তু সে যখন অন্যের মা বাবাকে গালি দেয় পক্ষান্তরে সে নিজের মা বাবাকেই গালি দিলো। কেননা নিজের মা বাবাকে গালি দিতে শুনলে মানুষ স্বভাবতই ক্ষিপ্ত হয়। ক্ষিপ্ততা বশত: সে তখন গালাগালির জবাব গালাগালি দিয়েই দেয়। একজন যখন অন্যের মা বাবাকে গালি দেবে তখন সে গালি দাতার মা বাবাকে গালি দেবে। সুতরাং অন্যের মা বাবাকে গালি দেয়া পক্ষান্তরে নিজের মা বাবাকেই গালি দেয়া। আমি যখনই অন্যের মান্যবর গুরুজনকে তুচ্ছ তাচ্ছিল্য করবো কিংবা গালি দেবো সে তখন আমার গুরুজনকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, গালি দেবে। এটাই স্বাভাবিক। এমতবস্থায় নিজের গুরুজনকে গালি দেয়ার জন্য দায়ি আমি নিজে। তাই মা বাবা, গুরুজনকে প্রত্যক্ষ না হোক পরোক্ষভাবে গালি দেয়ার কারণে নবীজির ফরমান মতে অভিশম্পাতের উপযুক্ত হয়ে গেলাম। সম্প্রতি একটি হোয়াট্‌সআপ গ্রুপে শায়খ আহমদ শফী সাহেবকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য ও কুরুচিপূর্ণ একটি লেখা দেখে এটিই আমার প্রতিিμয়া। শায়খ আহমদ শফী সাহেবের মানহাজের সাথে আমি একমত না, তাই বলে তাঁকে তুচ্ছ তাচ্ছিল্য করবো? কুরুচিপূর্ণ বাক্যবানে জর্জিত করবো? বিভিন্ন মাসলাক, মানহাজের অনুসারী যেসকল তরুণ আলিম বিভিন্ন ইখতেলাফি বিষয়ে বয়ান করতে কিংবা লেখতে বেশি আগ্রহী তাদেরকে অনুরোধ করবো বর্তমান সময়ে হানাফী মাযহাবের অনুসারী একজন শ্রেষ্ঠ ফকীহ ও মুহাদ্দিস, কালজয়ী বহু কিতাব প্রণেতা শায়খ মুহাম্মাদ আওয়ামাহ হাফিযাহুল্ল াহর লেখা আদাবুল ইখতিলাফ ফী মাসাঈলিল ইলমি ওয়াদ্দীন এবং আছারুল হাদীসিশশরীফ ফী ইখতিলাফিল আইম্মাতিল ফুকাহা রাদিয়াল্ল াহু আনহুম কিতাব দু'টি দয়া করে পড়ুন। ইখতিলাফ ছিলো, ইখতিলাফ আছে, ইখতিলাফ থাকবে। কিন্তু কারো সাথে ইখতিলাফ বা মতানৈক্য হলেই তার সম্মানে আঘাত করা কিংবা তাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করার অধিকার আমার নেই।

— পৃষ্ঠা ২০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।