তাদের একজন শায়খ মুহাম্মাদ সুলতান আল মাসুমী আল খুজান্দী আল মাক্কী'র আরবি ভাষায় লেখা গ্রন্থ هل املسلم لزم باتباع مذهب معني من املذاهب الأرعة মুসলিম কি চার মাযহাবের কোন একটি অনুসরণে বাধ্য শিরোনামে বইটির বাংলা অনুবাদ করেছেন মুহাম্মাদ মুযযাম্মিল হক বিন আবদুস সালাম। সম্পাদনা করেছেন আকরামুজ্জামান বিন আবদুস সালাম। এ দু'জনই বাংলাদেশে আহলে হাদীস'র পরিচিত নেতা ও বক্তা। বইটিতে স্পষ্ট লেখা আছে, যে ব্যক্তি কোন নির্দিষ্ট ইমামের তাকলীদ ওয়াজিব বলে, তাকে তাওবাহ করতে বলা হবে। (তাওবাহ করলে তো প্রাণে বাঁচল) অন্যথায় তাকে হত্যা করা হবে। [মুসলিম কি চার মাযহাবের কোন একটি অনুসরণে বাধ্য, পৃষ্ঠা ৩২। তাওহীদ পাবলিকেশন্স, ঢাকা।] ভাবুন তো, এরা কতখানি উগ্র (ঊীঃৎবসব)। কতখানি জঙ্গি মনোভাবাপন্ন। সহীহ হাদীসের অনুসরণের নামে এরাই তরুণ সমাজের মগজ ধোলাই (ইৎধরহধিংয) করে উগ্রবাদের (ঊীঃৎবসরংস) দিকে ঠেলে দিচ্ছে। সুতরাং সাধু সাবধান। ৩ মার্চ ২০১৮
— পৃষ্ঠা ২০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।