সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

করতে হবে। যুক্তিতে না হলে শক্তি প্রয়োগ করতে হবে। এতে মরলেও জান্নাতের গ্যারান্টি,মারলেও ঠিক তাই। উগ্রবাদী তথাকথিত আহলে হাদীসদের দক্ষতার সাথে প্রতিহত করতে না পারলে জঙ্গিবাদের ভয়াল থাবা প্রসারিত হতেই থাকবে। এক সময় এদের হাত থেকে নিস্তার পাওয়ার কোন পথই খোলা থাকবে না। ইসলামের ইতিহাসে প্রথম গুপ্ত ঘাতক দল খারিজীদের উদ্ভব হয়েছিলো কুরআন কারীমের আয়াত ইনিল হুকমু ইল্ল া লিল্ল াহ বা হুকুমাত হবে একমাত্র আল্ল াহর এই মহান শেস্ন াগানকে সামনে রেখে। এটা শোনে চতুর্থ খলিফা সায়্যিদুনা আলী রাদিয়াআল্ল াহু আনহু বলেছিলেন - لكمة حق ارد بها ابلاطل কথাটা সত্য তবে এদের উদ্দেশ্য বাতিল। অর্থাৎ ভ্রান্ত মতবাদ প্রতিষ্ঠার জন্য চমৎকার এবং প্রকৃত সত্য একটি শেস্ন াগানকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলো তারা। ঠিক সেভাবেই নব্য খারিজী আহলে হাদীসরা সহীহ হাদীসের অনুসরণের শেস্ন াগান দিয়ে মানুষকে আকৃষ্ট করে। প্রকৃত অর্থে ব্যাপকভাবে কিতাব জালিয়াতি এবং কুরআন হাদীসের অপব্যাখ্যা দিয়ে মানুষকে মোহাচ্ছন্ন করে রাখে। এ যাবতকালে বাংলাদেশে আইন প্রয়োগকারি বিভিন্ন বাহিনীর হাতে যত জঙ্গি ধরা পড়েছে তাদের সবাই মাযহাব অমান্যকারি কথিত আহলে হাদীস চেμর সদস্য। নিরপরাধ মানুষ হত্যায় তারা কিভাবে প্ররোচনা দেয় এর একটি নমুনা দেখুন। আমরা জানি, চার মাযহাবের মুজতাহিদ ইমামগণ দৈনন্দিন জীবনে ইসলামের বিধি বিধান সঠিক এবং সহজভাবে অনুসরণের প্রয়োজনবোধকে সামনে রেখে কুরআন-হাদীস ঘেটে বিভিন্ন মাসআলা মাসাঈল উদ্ভাবন করে অধ্যায় ভিত্তিক সাজিয়ে রেখে গেছেন। সাধারণ মুসলমানের জন্যে মুজতাহিদ ইমামগণের কারো না কারো তাকলিদ বা অনুসরণ করা ওয়াজিব বা আবশ্যক। কারণ তাদের পক্ষে কুরআন-হাদীস পুঙ্খানুপুঙ্খ বুঝে মাসআলার সমাধান বের করা সম্ভব নয়। অথচ এই নামধারী আহলে হাদীস শায়খগণ তাদের গ্রন্থে লিখেছে নির্দিষ্ট কোন ইমামের তাকলীদ বা অনুসরণ ওয়াজিব বা আবশ্যক মনে করা হত্যা যোগ্য অপরাধ।

— পৃষ্ঠা ২০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।