হাফিজি মাদরাসা প্রতিষ্ঠা ১৯৯৪ সালে কাজী আবদুল খালীক'র অর্থায়নে স্থানীয় পীরনগরে বয়তুছছুন্নাহ রাহমানিয়া মাদরাসা নামে একটি হাফিজি মাদরাসা প্রতিষ্ঠিত হয়। এ মাদরাসার ফ্রী বোর্ডিংয়ে অবস্থান করে ছাত্ররা কুরআন শরীফ হিফয করছে। স্কুল মাদরাসা প্রতিষ্ঠা ছাড়াও কাজী আবদুল খালীক এলাকার দরিদ্র মানুষকে নানাভাবে সাহায্য সহযোগিতা করে এসেছেন। সংসার জীবন কাজী আবদুল খালীক'র সহধর্মিনি জহুরুননেসা খালীক। তাঁদের চার পুত্র সন্তান, যথাμমে কাজী হায়দার হোসেন খালীক বাদল , কাজী দেলওয়ার হোসেন খালীক বাবুল, কাজী জবলুল হোসেন খালীক জবলু ও কাজী আনোয়ার হোসেন খালীক শিপলু। তাঁরা প্রত্যেকেই স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। ইন্তিকাল ২০১৬ সালের ২৭ জুলাই লন্ডনে কাজী আবদুল খালীক ইন্তিকাল করেন। ৩০ জুলাই বুরিয়াল পার্ক সেমিট্রিতে তাঁকে দাফন করা হয়। বহুভাষাবিদ পণ্ডিত ড. মুহাম্মদ শহীদউল্ল াহ বলেছিলেন, যে দেশে গুণীর সমাদর নেই সে দেশে গুণী জন্মায় না। তাই আসুন আমরা গুণীজনের যথাযত সমাদরে এগিয়ে আসি। ২৯ আগস্ট ২০১৭
সূত্র : মরহুমের জ্যৈষ্ঠ পুত্র কাজী হায়দার হোসেন খালীক বাদল প্রদত্ত তথ্যের আলোকে।