জকিগনজ কলেজ প্রতিষ্ঠায় অবদান ১৯৮২ সালে জকিগনজ উপজেলা সদরে একটি কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হলে জনাব কাজী আবদুল খালীক কলেজের ভূমি μয়ের জন্য পঁচিশ হাজার টাকা দান করেন। নানা কারণে কলেজ প্রতিষ্ঠায় বিলম্ব হলে কলেজের জন্য μয়কৃত ভূমিতে বন্যার্তদের জন্য আশ্রয় কেন্দ্র (ঋষড়ড়ফ ঝযবষঃবৎ) নির্মাণ করা হয়। পরবর্তীতে সাবেক মন্ত্রী জনাব এম এ হক (১৯১৮-১৯৯৬) এলাকাবাসীর সহযোগিতায় উলিস্ন খিত ফ্লাড শেল্টারে জকিগনজ কলেজ প্রতিষ্ঠা করেন। স্কুল প্রতিষ্ঠা নিজ এলাকার অনুন্নত শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের অভিপ্রায়ে কাজী আবদুল খালীক ১৯৮৪ সালের শেষ দিকে পীরনগর, চিরপুর, জামডহর, লেনজিরগ্রাম ও বড় পাথর প্রভৃতি গ্রামের মুরব্বিগণকে নিয়ে পরামর্শ সভা করেন। সভায় সর্বসম্মতিμমে সিদ্ধান্ত হয় যে, কাজী আবদুল খালীক উচ্চ বিদ্যালয় নামে একটি স্কুল প্রতিষ্ঠা করা হবে। কাজী আবদুল খালীক প্রস্তাবিত স্কুলের জন্য প্রথমে ১০৫ শতক এবং পরবর্তীতে আরো ৮৬ শতক ভূমি দান করেন। সেই সাথে সেমি পাকা একটি বিল্ডিং তৈরি করে দেন। এলাকার শিক্ষানুরাগি গণ্যমান্য ব্যক্তিগণের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতায় ১৯৮৫ সালের ১ জানুয়ারি কাজী আবদুল খালীক উচ্চ বিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ১৯৮৫ সালের ৩ জুন স্কুলটি নিম্ন মাধ্যমিক এবং ১৯৮৭ সালের ৭ মার্চ মাধ্যমিক স্থর পর্যন্ত সরকারি স্বীকৃতি লাভ করে। এলাকার দরিদ্র ছাত্র ছাত্রীদের জন্য অবৈতনিক শিক্ষার সুযোগ করে দেন জনাব কাজী আবদুল খালীক। শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য ২০০৯ সালে তিনি ২২টি রিক্সা দান করেন। ২০১১ সালে রিক্সার পরিবর্তে ৩১ সিট বিশিষ্ট একটি মিনিবাস দান করেন। এই মিনিবাস দিয়ে ছাত্র ছাত্রীরা বিনা ভাড়ায় স্কুলে যাতায়াত করছে।
— পৃষ্ঠা ১৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।