শিক্ষা দরদী কাজী আবদুল খালীক
নিভৃতচারী একজন শিক্ষা দরদী মানুষ ছিলেন কাজী আবদুল খালীক। ১৯৬০ খ্রিষ্টাব্দ থেকে তিনি প্রবাস জীবন-যাপন করেছেন। তাই বর্তমান প্রজন্ম তাঁর সম্পর্কে তেমন কিছুই জানে না। জন্ম সিলেটের জকিগনজ উপজেলার বীরশ্রী ইউনিয়নের পীরনগর গ্রামে ১৯৩৫ সালের ২২ আগস্ট জন্মগ্রহণ করেন কাজী আবদুল খালীক। তাঁর পিতা মরহুম কাজী আবদুর রাহমান, মাতা মরহুমা তমিজুন্নেসা খানম। শিক্ষা জীবন বীরশ্রী এমই স্কুলে (বর্তমান গুরুসদয় দত্ত উচ্চ বিদ্যালয় ও কলেজ) তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবনের শুরু। ১৯৫২ সালে জকিগনজ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে দ্বিতীয় বিভাগে এসএসসি পাশ করেন। ১৯৫৫ সালে সিলেটের এমসি কলেজ থেকে দ্বিতীয় বিভাগে এইচএসসি এবং ১৯৫৮ সালে দ্বিতীয় বিভাগে বিএ পাশ করেন। কর্ম জীবন ১৯৫৮ সালে বিএ পাশের পর বীরশ্রীস্থ গুরুসদয় দত্ত উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে তাঁর কর্ম জীবনের শুরু। ১৯৬০ সালে স্থায়ীভাবে বসবাসের জন্য তিনি লন্ডন পাড়ি জমান। কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের ফলে কালμমে লন্ডনে তিনি একজন সফল ব্যবসায়ি হিসেবে প্রতিষ্ঠিত হন।