সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

কুতুবউদ্দিনকে অবৈতনিক প্রধান শিক্ষক করে বেসরকারিভাবে যাত্রা শুরু হয় জকিগনজ উচ্চ বিদ্যালয়। এ বছরই পুলিশ কর্মকর্তা এম এ হকের প্রচেষ্টায় তৎকালীন ডিপিআই ড. কুদরত-ই-খুদা জকিগনজ এসে বিদ্যালয়টি ভিজিট করে যান। অল্পদিনের মধ্যে এ বিদ্যালয় পূর্ণাঙ্গ সরকারি উচ্চ বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে। ৩. জকিগনজ কলেজ প্রতিষ্ঠা ঃ ১৯৮৪ সালে এম এ হক জকিগনজের গণ্যমান্য ব্যক্তিবর্গের সহায়তায় প্রতিষ্ঠা করেন জকিগনজ কলেজ। পূর্ণ সরকারি হওয়ার পূর্ব পর্যন্ত তার নিয়মিত অনুদানে কলেজ পরিচালিত হয়। ৪. ইছামতি মাদরাসার সরকারি মঞ্জুরী প্রাপ্তিতে ভূমিকা ঃ ১৯৫৬ সালের ডিসেম্বর মাসে এম এ হক এবং তাঁর ভাই শিক্ষা কর্মকর্তা আবদুর রাজ্জাক সাহেবের প্রচেষ্টায় ইছামতি দারুল উলুম আলিয়া মাদরাসা একই সাথে দাখিল থেকে ফাযিল পর্যন্ত সরকারি মঞ্জরী লাভ করে। ৫. ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার অবস্থান ঃ ১৯৭৮ সালে ভারত সরকার জকিগনজ বাজারের পূর্ব দিক বরাবর কুশিয়ারা নদীতে গ্রোয়েন নির্মাণ শুরু করে। দরদী নেতা এম এ হক ভারতীয় সে আগ্রাসনের বিরুদ্ধে গর্জে উঠেন। জকিগনজবাসীকে সাথে নিয়ে তিনি দুর্বার আন্দোলন গড়ে তুলেন। এম এ হকের অব্যাহত চাপের মুখে তৎকালীন জিয়াউর রহমান সরকার রাষ্ট্রীয়ভাবে ভারত সরকারের উপর চাপ সৃষ্টি করে। ফলে ভারত সরকার গ্রোয়েন নির্মাণ প্রকল্প বাতিল করে। উলেস্ন খ্য যে, ১০ কোটি রুপী ব্যয়ে এ গ্রোয়েন বাস্তবায়িত হলে জকিগনজ বাজারসহ পার্শবর্তী এলাকা কুশিয়ারা নদীর গর্ভে বিলীন হয়ে যেতো। এ ছাড়া জনাব এম এ হকের প্রচেষ্টায় জকিগজে মহকুমা শিক্ষা অফিস, মহকুমা আনসার অফিস, পানি উন্নয়ন বোর্ডের অফিস, কাস্টমস অফিস ও পোস্ট অফিস স্থাপিত হয়।

— পৃষ্ঠা ১৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।