সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

মহাধুমধামে পাকিস্তান প্রতিষ্ঠার উৎসব পালন করেন। ১৭ আগস্ট সন্ধ্যায় রেডিওতে ঘোষণা দেয়া হলো, রেডক্লীফ রোয়েদাদ (বাঁটোয়ারার বিবরণ) অনুযায়ী করিমগনজ শহরসহ দক্ষিণপূর্ব অর্ধেক এলাকা (সাড়ে তিন থানা) ভারতভুক্ত হবে। ষড়যন্ত্রমূলক এ ঘোষণায় নিমিষেই পাল্টে গেলো করিমগনজের অবস্থা। এর প্রতিবাদে মুসলমানগণ রাস্তায় নেমে আসে। হিন্দু-মুসলিম দাঙ্গার আশংকা প্রকট হয়ে উঠলো। ডিএসপি এম এ হক কংগ্রেস নেতা কামিনী কুমার সেন, রবীন্দ্র আদিত্য এবং মহকুমা মুসলিম লীগ সেেμটারী এডভোকেট শামছউদ্দীন আহমদ চৌধুরীকে (গনিপুর নিবাসী) সাথে নিয়ে শান্তি শৃঙ্খলা পুনঃ প্রতিষ্ঠা করেন। ১৯ আগস্ট ১৯৪৭ যৌথ স্টিয়ারিং কমিটি থেকে বার্তা পাঠানো হলো- আসাম সরকার ডিএসপি আবদুল হককে পাকিস্তানে চলে যেতে ছেড়ে দিয়েছে। অবিলম্বে তাকে সিলেট গিয়ে রিপোর্ট করতে হবে। সংযুক্ত আদেশে বলা হলো করিমগনজ থেকে পাকিস্তান অংশের হেডকোয়ার্টার শেওলায় স্থাপন করতে হবে। কমিটির এ সিদ্ধান্তে এম এ হক দেখলেন তাঁর প্রিয় মাতৃভূমি জকিগনজ বঞ্চিত হতে যাচ্ছে। এছাড়া পাকিস্তানভুক্ত বিয়ানীবাজার থানার অন্তর্গত শেওলার চেয়ে হেডকোয়ার্টার করিমগনজের পার্শ্ববর্তী গ্রাম্য হাট জকিগনজে প্রতিষ্ঠাই অধিক যুক্তিযুক্ত। ২৬ আগস্ট সিলেটের ডিসি ও এসপিকে জানিয়ে দিলেন, আপাতত শেওলার পরিবর্তে তিনি জকিগনজে থানা হেডকোয়ার্টার স্থাপন করছেন। জবাবের অপেক্ষা না করেই ২৭ আগস্ট তিনি স্বহস্তে করিমগনজ থানার রাইফেল, চেয়ারটেবিল, রেকর্ডপত্রসহ সবকিছু দুইভাগ করে একভাগ নৌকায় তুলে জকিগনজ পাড়ি জমান। স্থানীয় পরিত্যক্ত কাচারী ঘরে পাকিস্তানের পতাকা উত্তোলন পূর্বক জকিগনজ থানা প্রতিষ্ঠা করেন। বিচক্ষণ এ পুলিশ অফিসার স্থানীয় রাজনীতিবিদগণের সহায়তায় জীবনের শ্রেষ্ঠ কীর্তি স্থাপন করে স্মরণীয় হয়ে রইলেন। ২. জকিগনজ সরকারি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠায় ভূমিকা ঃ ১৯৪৮ সালের ১লা জানুয়ারি গঙ্গাজল নিবাসী রেডিও ইঞ্জিনিয়ার জনাব

— পৃষ্ঠা ১৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।