সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। যেমন ম্যানেজিং ডাইরেক্টর- পুলিশ কো-অপারেটিভ সোসাইটি (১৯৬০-৭০), সভাপতি- জালালাবাদ এসোসিয়েশন ঢাকা (১৯৬১-৭৭), সহ সভাপতি ডায়েবেটিক সোসাইটি (1962-86)| রাজনীতি : ১৯৭৯ সালে জাতীয় নির্বাচনে তিনি নির্দলীয় প্রার্থী হিসেবে সিলেট-৫ (জকিগনজ-কানাইঘাট) আসনের এমপি নির্বাচিত হওয়ার মাধ্যমে তাঁর প্রত্যক্ষ রাজনীতির সূচনা। তিনি ১৯৮৪-৮৫ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি প্রশাসন ও ভূমি সংস্কারমন্ত্রীর দায়িত্ব পালন করেন। জনদলের ভারপ্রাপ্ত সভাপতি (১৯৮৫-৮৬) এম এ হক ১৯৮৭ সালে রাজনীতি থেকে অবসর গ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক। তার সহধর্মিনী বেগম ফাহমিদা হক হলেন চট্টগ্রামের প্রখ্যাত রাজনীতিবিদ তৎকালীন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মরহুম ফজলুল কাদের চৌধুরীর (১৯১৯-১৯৭৩) বোন। ইন্তিকাল : ১৯৯৬ সালের ৬ এপ্রিল জনাব এম. এ. হক ঢাকায় ইন্তিকাল করেন। পরদিন বনানী গোরস্থানে তাঁকে সমাহিত করা হয়। জকিগনজে এম এ হকের অনন্য অবদান ১. জকিগনজ থানা প্রতিষ্ঠা: ১৯৪৬ সালের ৩ জুন বড়লাট লর্ড মাউন্টবেটেন (১৯০০-১৯৭৯) ভারত ও পাকিস্তানের স্বাধীনতা ঘোষণা দেন এবং ১৯৪৭ সালের মধ্য আগস্টে তা কার্যকর হয়। সিলেট ও কাশ্মির অঞ্চলের ব্যাপারে সিদ্ধান্ত হয় যে, দুটি এলাকার জনগণ ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেবে, তারা পাকিস্তানভুক্ত হবে, নাকি ভারতভুক্ত হবে। ১৯৪৭ সালের ৬ ও ৭ জুলাই (সোম ও মঙ্গলবার) অনুষ্ঠিত গণভোটে সিলেটবাসী পাকিস্তানের পক্ষে রায় দেয়। গণভোটের ফল প্রকাশ হয় ১৭ জুলাই'৪৭। এ ফলাফল অনুযায়ী সিলেট জেলার করিমগনজ মহকুমা পাকিস্তানভুক্ত হবার কথা। আসাম সরকার এম এ হককে করিমগনজ মহকুমা পুলিশ অফিসার করে পাঠায়। করিমগন্‌জ পৌছে হকসাব ১৪ আগস্ট

— পৃষ্ঠা ১৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।