সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

নোয়াখালী (১৯৫০-৫১), এসপি রংপুর (১৯৫২-৫৫), এসপি ময়মনসিংহ (১৯৫৫-৫৬), এসপি ঢাকা (১৯৫৭-৫৯)। এরপর μমান্বয়ে পদোন্নতি পেয়ে এডিশন্যাল ইন্সপেক্টর অব পুলিশ (১৯৬০), ডি আইজি অব পুলিশ ঢাকা (১৯৬১), ডি আইজি অব পুলিশ স্পেশাল ব্রাঞ্চ (১৯৬২-৬৪), চেয়ারম্যান সড়ক পরিহবহন সংস্থা (১৯৬৫-৬৯)। চাকুরী জীবনে এম এ হক বিভিন্ন দেশে পেশাগত বিশেষ ট্রেনিং গ্রহণ করেছেন। যেমন বৃটিশ ইন্সটিটিউট অব পুলিশ মালয়েশিয়া (১৯৫৫), ইন্টারপোল-প্যারিস (১৯৬৪), স্কটল্যান্ড ইয়ার্ড-লন্ডন (১৯৬৪), ইন্টারন্যাশনাল পুলিশ একাডেমী ওয়াশিংটন ডিসি (১৯৬৪), পুলিশ এডমিনিস্ট্রেশন, হনলুলু (১৯৬৪), ফিলিপিনস আর্মি ইন্টেলিজেন্স (১৯৬৪) ও টোকিও পুলিশ (১৯৬৫)। সৎ সাহসী ও কর্মনিষ্ঠ অফিসার হিসেবে তাঁর সুখ্যাতি ছিলো ব্যাপক। কর্মজীবনে যখন যেখানে গেছেন পেশাগত দায়িত্বের পাশাপাশি সমাজ উন্নয়নে বহুমুখি অবদান রেখেছেন তিনি। নোয়াখালীতে তিনি প্রতিষ্ঠা করেন মাইজদি প্রাইমারী স্কুল, মসজিদ ও মক্তব। নোয়াখালী পুলিশ লাইন পার্ক, ফেনী পুলিশ ক্লাব। রংপুরে প্রতিষ্ঠা করেন প্রাইমারী স্কুল, পুলিশ লাইব্রেরী, ডেইরী ফার্ম, টাউন হল। ময়মনসিংহে প্রতিষ্ঠা করেন প্রাইমারী স্কুল ও পুলিশ ক্যান্টিন। ঢাকায় প্রতিষ্ঠা করেন পুলিশ ক্লাব (১৯৫৭), রাজারবাগ পুলিশ ক্লাব (১৯৫৮), পুলিশ কো অপারেটিভ সোসাইটি (১৯৬০), সাপ্তাহিক ইংরেজী সংবাদ ম্যাগাজিন দ্য ডিটেকটিভ (১৯৬০)। পুলিশ প্রশাসনের নিজস্ব অর্থনৈতিক উন্নয়নের জন্য পলওয়েল প্রিন্টিং প্রেস (১৯৬২), পলওয়েল শপিং সেন্টার (১৯৬৩), জোনাকী সিনেমা হল (১৯৬২) ইত্যাদি। সরকারি চাকুরী থেকে অবসর গ্রহণের পর তিনি স্বল্প সময়ের মধ্যে একজন সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠা পান। ১৯৭০ সালে তিনি ঢাকায় প্রতিষ্ঠা করেন দেশের প্রথম প্রাইভেট হাসপাতাল আরোগ্য নিকেতন। এ ছাড়া প্রতিষ্ঠা করেন দিলকুশা লায়ন্স ক্লাব (১৯৭৪)। ১৯৭৪ সাল থেকে দীর্ঘ দিন তিনি প্রবাসীর ডাক নামে একটি বাংলা সাপ্তাহিক ম্যাগাজিন প্রকাশ করেন। এম এ হক বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক সংগঠনে

— পৃষ্ঠা ১৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।