সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

জকিগনজের অহংকার এম. এ. হক

জকিগনজ থানার প্রতিষ্ঠাতা জনাব এম. এ. হক ছিলেন জকিগন্‌জবাসীর দরদী অভিভাবক। জনগণের কাছে হক সাব কিংবা বাঘা হক নামে খ্যাত এ মহান ব্যক্তিত্ব ছিলেন একাধারে চৌকস পুলিশ অফিসার, সফল ব্যবসায়ী, প্রতিষ্ঠিত রাজনীতিবিদ ও দেশদরদী চিন্তাবিদ। জন্ম : ১৯১৮ সালের ১ জানুয়ারি জকিগনজের কাজলসার ইউনিয়নের কামালপুর (মোগলেরচক) গ্রামে জন্মগ্রহণ করেন এম. এ. হক। তাঁর পিতা সাহেবজান আলী। মাতা সকিনা খাতুন। শিক্ষা : কামালপুর পাঠশালায় তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষার সূচনা। ১৯৩৮ সালে সিলেট গভর্ণমেন্ট হাইস্কুল থেকে প্রথম বিভাগে মেট্রিক পাশ করেন। ১৯৪০ সালে এমসি কলেজ থেকে আইএ এবং ১৯৪২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ (অনার্স-ইংলিশ) ডিগ্রী লাভ করেন। ছাত্র জীবনে তিনি আসাম মুসলিম স্টুডেন্ট ফেডারেশনের প্রতিষ্ঠাতা সেেμটারী ছিলেন (১৯৪০-৪২ সাল)। কর্মজীবন : আসাম সরকারের পুলিশ বিভাগে ডিএসপি পদে যোগদানের মাধ্যমে এম. এ. হকের কর্মজীবনের সূচনা। ১৯৪৭ সালের মধ্য আগস্টে দেশ বিভাগকালীন সময়ে তিনি করিমগনজ মহকুমা পুলিশ কর্মকর্তা (ডিএসপি) ছিলেন। ১৯৪৮ সালে তিনি সিলেটে এডিশনাল এসপি হিসেবে যোগ দেন। এডিশনাল এসপি চট্টগ্রাম (১৯৪৯), এসপি

— পৃষ্ঠা ১৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।