সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

বছরের অনুসন্ধান ও গবেষণার ফসল এ পাণ্ডুলিপি। এ গ্রন্থখানা প্রকাশিত হলে জকিগঞ্জের এক প্রাত:স্মরণীয় ব্যক্তিত্ব সূফি কবি শিতালংশাহ সম্পর্কে অনেক অজানা তথ্য জানার সুযোগ হতো। সাধক কবি শিতালংশাহ শিরোনামে মতিন উদ্দীন আহমদ'র লেখা একটি প্রবন্ধ সিলট একাডেমী পত্রিকায় (এপ্রিল-মে ১৯৭৯) প্রকাশিত হয়। প্রফেসর নন্দলাল শর্মা সংকলিত ও বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত (ডিসেম্বর ২০০৫) মরমী কবি শিতালংশাহ গ্রন্থে তাঁর এ প্রবন্ধটি (সংক্ষেপিত) প্রকাশিত হয়েছে। খ. আমি ও আমার ধর্ম ব্যক্তিগত জীবনে আচরিত ইসলাম ধর্ম সম্পর্কে তাঁর নিজস্ব ব্যাখ্যা ও আলোচনা স্থান পেয়েছে এ পাণ্ডুলিপিতে। বিভিন্ন সংকলনে তাঁর গল্প মতিন উদ্দীন আহমদের লেখা গল্পগুলো ছিলো ব্যাপক পাঠকপ্রিয় ও কালোত্তীর্ণ। এ কারণে বিভিন্ন গল্প সংকলনে তাঁর অনেক গল্প স্থান পেয়েছে। উলেস্ন খযোগ্য কটি সংকলন হলো- ক. মুসলিম সাহিত্যের সেরা গল্প গবেষক আব্দুল কাদির এর সম্পাদনায় বিভাগ পূর্বকালে প্রকাশিত হয় এ গল্প সংকলন। এ গ্রন্থে মতিন উদ্দীন আহমদের মালবিকা শীর্ষক গল্প স্থান পেয়েছে। খ. বাংলা একাডেমি প্রকাশিত গল্প সংকলনে তাঁর হানিমুন শীর্ষক গল্প স্থান পেয়েছে। এছাড়া মোহাম্মদ সালাহ উদ্দীন সম্পাদিত শতদল এবং আবুল কালাম শামসুদ্দীন (১৯৯৭-১৯৭৮) ও আব্দুল গফ্‌ফার চৌধুরী (জ. ১৯৩৪) সম্পাদিত সেকাল ও একালের সেরা গল্প গ্রন্থে তাঁর গল্প অন্তর্ভূক্ত রয়েছে। ইন্তিকাল ১৯৮০ খ্রীস্টাব্দের ৩ জুলাই ঢাকার পঙ্গু হাসপাতালে তিনি ইন্তিকাল করেন।

— পৃষ্ঠা ১৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।