১৪. অর্থনীতির গোড়ার কথা লেখক: মার্শাল এ রবিন সন, হার্বাট সি মর্টন ও জেমস ডি ক্যান্ডার উড। ১৯৬৪ সালে এ গ্রন্থ প্রকাশিত হয়। প্রকাশক: জীনাত প্রিন্টিং, সবুজ লাইব্রেরী, ঢাকা। ১৫. এ তো বড় রঙ্গ যাদু লেখক: ডি ভ্রাইজ। ১৯৬৪ সালের ডিসেম্বর মাসে গ্রন্থটি প্রকাশিত হয়। প্রকাশক: চয়নিকা প্রকাশনী, ঢাকা। ১৬. জগত জুড়ে মজার খেলা লেখক: ফ্রান্সেস ডবিস্নউ কীন। ১৯৬৪ সালে এ গ্রন্থ প্রকাশিত হয়। প্রকাশক: প্রিমিয়ার বুকস, ঢাকা। ১৭. হাতের কাছে কল কব্জা লেখক: হারমান শ াইডার। গ্রন্থখানির প্রকাশনা তথ্য জানা যায়নি। ১৮. শিক্ষা দানের কায়দা কানুন লেখক কর্তৃক অনুদিত ও প্রকাশিত গ্রন্থ তালিকায় এ গ্রন্থের নাম রয়েছে। তবে বিস্তারিত কিছু জানা যায়নি।
অপ্রকাশিত পাণ্ডুলিপি মৃত্যুর কয়েক দিন আগে এ.এফ.এম আব্দুল ওয়াজেদ হাকী মতিন উদ্দীন আহমদ এর একটি সাক্ষাৎকার গ্রহণ করেন। এ সাক্ষাৎকারটি তাঁর মৃত্যুর তিন দিন পর (৬ জুলাই ১৯৮০) দৈনিক বাংলায় প্রকাশিত হয়। এই সাক্ষাৎকার সূত্রে জানা যায়, তাঁর অপ্রকাশিত পাণ্ডুলিপির সংখ্যা পনেরো। কিন্তু দূর্ভাগ্যজনক হলেও সত্য যে, এই ১৫টি পাণ্ডুলিপির মধ্যে মাত্র দুটি ছাড়া বাকীগুলোর নাম কিংবা আনুসাঙ্গিক তথ্য জানা যায় নি। যে দুটি সম্পর্কে জানা যায় তা হলো: ক. সাধক কবি সিতালংশাহ'র কীর্তি ও জীবনী নাম থেকেই বুঝা যাচ্ছে এটি মৌলিক গবেষণা। জানা যায়, দীর্ঘ ১২