সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

রচনা সম্বলিত এ গ্রন্থখানা ১৯৫৮ সালের অক্টোবর মাসে প্রকাশ হয়। প্রকাশক: পূর্বাচল প্রকাশনী, ঢাকা। ৩. বুদ্ধুদ সমকালীন প্রেক্ষাপটে রচিত একটি অনন্য উপন্যাস। ১৯৬১ সালে এ উপন্যাসখানি প্রকাশিত হয়। প্রকাশিত গ্রন্থের প্রচ্ছদ এঁকেছেন লেখক নিজে। প্রকাশক: নওরোজ কিতাবিস্তান, ঢাকা। কোনো কোনো সূত্রে জানা যায়, এ উপন্যাসখানি আরবি ভাষায় অনুদিত হয়ে কায়রো থেকে প্রকাশিত হয়েছিল। ৪. তিন চেরাগ তিন শামাদান ফাউ লেখকের ব্যঙ্গ রসাত্মক রচনার অনন্য নজীর হচ্ছে এ গ্রন্থ। এ গ্রন্থে মোট সাতটি রচনা স্থান পেয়েছে। রচনা শিরোনাম হচ্ছে এজমালী উপন্যাস, এজমালী নাটক, এজমালী কবিতা, যে বই আমি লিখব, স্বামীক্লেশ নিবারনী সংঘ, পরলোক গতেষু, আত্মজীবনী নয়। ১৯৬৪ সালে এ গ্রন্থখানা প্রকাশিত হয়। প্রকাশক: আর্সিকো, ঢাকা। ৫. হৃদয় দিয়ে দেখা ভ্রমণ কাহিনীর আদলে লেখা একটি অনন্য গ্রন্থ। ১৯৬৩ সালে লেখক প্রথমবারের মতো সস্ত্রীক হজ্জ পালন করেন। দেশে ফিরে হজ্জের অভিজ্ঞতা সম্বলিত ভ্রমনকাহিনী লেখেন। গ্রন্থটি মূলত ভ্রমন কাহিনী হলেও লেখক এতে হজ্ব পালনের নিয়মাবলী এবং আরবের সংক্ষিপ্ত ইতিহাস যুক্ত করেছেন। এতে ভিন্ন মাত্রা পেয়েছে গ্রন্থটি। ১৯৬৫ সালে এ গ্রন্থ প্রকাশিত হয়। প্রকাশক: ওসমানিয়া বুক ডিপো, ঢাকা। ৬. ছোট বেলায় শোনা শিশুপাঠ্য ধর্মীয় গল্পের সংকলন। এতে মোট ছয়টি গল্প গ্রন্থিত হয়েছে। ১৯৮২ সালের নভেম্বর মাসে উহা প্রকাশিত হয়।

— পৃষ্ঠা ১৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।