সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

পত্রিকার গ্রাহক ও একনিষ্ঠ পাঠক ছিলেন। তাঁর আত্মজীবনী নয় শীর্ষক রচনা থেকে জানা যায় পাঠশালা জীবনে তিনি কিছু দিন কবিতা লেখার চেষ্টা করেন। এ বিষয়ে তিনি বলেন, চৌদ্দ অক্ষর বজায় রাখতে গিয়ে কত শত শব্দের লেজ যে আমার হাতে কাটা পড়ল, সেগুলো যদি শব্দ না হয়ে কুকুর হত, তাহলে আপনারা অভিধানে বহু লেজকাটা কুকুর দেখতে পেতেন। কবিতা চর্চায় ব্যর্থ হয়ে তিনি গল্পের দিকে মনযোগী হন। ১৯১৬ সালে অষ্টম শ্রেণির ছাত্র থাকাকালীন মাসিক খোকা খুকুতে প্রথম গল্প প্রকাশিত হয়। কলেজ জীবনে প্রকৃতি, মুকুল, সন্দেশ প্রভৃতি বিখ্যাত শিশুতোষ পত্রিকাগুলোতে নিয়মিত তাঁর লেখা প্রকাশিত হয়। গত শতকের তিরিশের প্রথম দিকে মাসিক মোহাম্মদদিতে তাঁর কিছু প্রবন্ধ ও বেশ কিছু ছোট গল্প ছাপা হয়। বস্তুত: হাস্যরসপূর্ণ এ ছোট গল্পগুলো তাঁকে সাহিত্যিক হিসেবে প্রাথমিক প্রতিষ্ঠা এনে দেয়। চাকুরী জীবনে কাজের ব্যস্থতা, μমাগত বদলী ইত্যাদি কারণে তাঁর সাহিত্য চর্চা বাধাগ্রস্থ হয়। পাকিস্তান আমলে ঢাকায় অবস্থানকালে বন্ধু বান্ধবের উৎসাহে আবারো তিনি লেখায় মনযোগী হন। এ সময় মাসিক সওগাত, মাসিক লেখক সংঘ পত্রিকা, মাহে নও, মাসিক আল ইসলাহ ছাড়াও দৈনিক আজাদ, দৈনিক ইত্তেহাদ, দৈনিক ইত্তেফাক প্রভৃতি পত্রিকার সাহিত্য পাতায় ব্যঙ্গাত্মক ছোট গল্প প্রকাশিত হয়। সরকারি চাকুরী থেকে অবসর গ্রহণের পর তিনি অখণ্ড মনযোগে সাহিত্য চর্চায় ব্রতী হন। এ সময় মৌলিক রচনার পাশাপাশি তিনি বেশ কিছু ইংরেজী গ্রন্থের বঙ্গানুবাদও করেন।

প্রকাশিত গ্রন্থ ক. মৌলিক রচনা ১. চেরাগ এটি কলকাতা থেকে প্রকাশিত লেখকের প্রথম গ্রন্থ। ২. চালাক হওয়ার পয়লা কেতাব এ গ্রন্থটি শিশুপাঠ্য উপদেশ ও মননশীল রচনা। মোট ষাটটি

— পৃষ্ঠা ১৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।