ভাষা আন্দোলনে ভূমিকা ১৯৪৭ সালের নভেম্বর মাস, তখনো নতুন দেশ পাকিস্তানের রাষ্ট্রভাষা নিয়ে বিতর্ক শুরু হয়নি। গভীর দূরদৃষ্টি সম্পন্ন সরকারি কর্মকর্তা মতিন উদ্দীন আহমদ আঁচ করতে পেরেছিলেন অচিরেই মাতৃভাষার উপর আঘাত আসছে। সিলেটে নিযুক্ত তখনকার এডিএম মতিন উদ্দীন আহমদ ৯ নভেম্বর (১৯৪৭) কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে পাকিস্তানের রাষ্ট্রভাষা বিষয়ে এক সভা আহ্বান করেন। তাঁর সভাপতিত্বে সেদিন প্রখ্যাত শিক্ষাবিদ, সাহিত্যিক মোহাম্মদ মুসলিম চৌধুরী পাকিস্তানের রাষ্ট্রভাষা শীর্ষক গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করেছিলেন। পরবর্তীতে সিলেট সরকারি আলিয়া মাদরাসা হলে মতিন উদ্দীন আহমদ সেমিনার আয়োজন করেন। তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সৈয়দ মুজতবা আলী (পরবতীর্তে একই নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে)। রাষ্ট্রভাষা প্রশ্নে তাঁর ভূমিকার কারণে মতিন উদ্দীন আহমদ সরকারের বিরাগ ভাজন হয়েছিলেন। সরকারি চাকরিতে থাকাকালীন এজন্য তাঁকে বহু হেনস্তার শিকার হতে হয়েছে। উলেস্ন খ্য যে, ১৯৪৮ সালের ২৫ আগস্ট পাকিস্তান গণপরিষদে উদুর্র পাশাপাশি বাংলাকেও রাষ্ট্র ভাষা করার দাবি উত্থাপন করেন কুমিল্ল া থেকে নির্বাচিত গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত (১৮৮৬-১৯৭১)। ভাষা আন্দোলনের সূচনা পর্বে রম্যসাহিত্যিক মতিন উদদীন আহমদ'র গৌরবোজ্জল ভূমিকা আন্দোলনের রচিত ইতিহাসে স্থান পায়নি। ধীরেন্দ্রনাথ দত্ত স্থান পেয়েছেন দায়সারাভাবে। প্রশ্ন হচ্ছে কেন এবং কার স্বার্থে এই অবজ্ঞা? ইতিহাস তো রচনা করার বিষয় না। ঘটে যাওয়া ঘটনার নিরেপক্ষ এবং নির্মোহ বর্ণনার নামই ইতিহাস। বিশেষ বিশেষ ব্যক্তি ও দলকে প্রাধান্য দেয়ার মানসিকতায় আর কত ইতিহাস বলৎকারের শিকার হবে? সাহিত্য জীবন কিশোর বয়সে মতিন উদ্দীন কলকাতা থেকে প্রকাশিত মাসিক খোকা খুকু
— পৃষ্ঠা ১৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।