সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

ইন্তিকাল : ১৯৯৩ সালের ১ অক্টোবর শুμবার জকিগন্‌জ উপজেলার হাতিডহর গ্রামের জামে মসজিদে জুমুআর নামাযপূর্ব বয়ানরত অবস্থায় তিনি অসুস্থ পড়েন। বয়ান অসমাপ্ত রেখে মুনাজাত শুরু করেন। রাব্বানা শব্দটি উচ্চারণের সাথে সাথে মিম্বর থেকে পড়ে যাচ্ছেন দেখে মুসল্ল ীগণ তাঁকে যথাযথ শুইয়ে দেন। অল্প কিছুক্ষণের মধ্যে এ পৃথিবী থেকে চির বিদায় নেন এ মহান মনীষী। সে দিন তাঁর বয়ানের বিষয় ছিল নেককার বান্দাগণের রূহ কিভাবে কবজ করা হবে। আর যে জবান দিয়ে আগের দিন বৃহস্পতিবার মাদরাসায় হাদীস শরীফ পড়িয়ে এসেছেন, সেই মুবারক জবানে ইহকালের শেষ উচ্চারিত শব্দ ছিলো রাব্বানা। ২ অক্টোবর শনিবার হাজার হাজার মানুষের অংশগ্রহণে নামাযে জানাযায় ইমামতি করেন তাঁর জ্যেষ্ঠ পুত্র মাওলানা শেহাব উদ্দিন। গোটারগ্রাম ইয়াকুবিয়া মাদরাসা সম্মুখস্থ মাঠে তাঁকে দাফন কর করা হয়। তথ্যসূত্র ১. জালালাবাদের কথা (দ্বিতীয় সংস্করণ), পৃষ্ঠা ৩৮৭ দেওয়ান নূরুল আনোয়ার হোসেন চৌধুরী ২. প্রসঙ্গ জকিগঞ্জ : ইতিহাস ও ঐতিহ্য, পৃষ্ঠা ২৭০ মোঃ হান্নান মিয়া (সম্পাদক) ৩. জকিগন্‌জ মনীষা, পৃষ্ঠা ৪৭-৪৮ মোঃ আবদুল আউয়াল হেলাল ও অধ্যক্ষ মাওলানা আবদুল হাকীম (যৌথ সম্পাদনা) ৪. শায়খুল হাদীস আল্লামা আবদুল জব্বার র. স্মৃতিস্মারক, ১৯৯৪

শায়খুল হাদীস আল্লামা আবদুল জব্বার গোটারগ্রামী রাহিমাহুল্লাহ'র মাযার এবং তাঁর প্রতিষ্ঠিত গোটারগ্রাম ইয়াকুবিয়া দাখিল মাদরাসা।

— পৃষ্ঠা ১৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।