সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

মাদরাসার পাশে একটি মসজিদও প্রতিষ্ঠা করেন। প্রকাশিত গ্রন্থ : শায়খুল হাদীস আল্লামা আবদুল জব্বার গোটারগ্রামী রাহমাতুল্ল াহি আলাইহি ইসলামের দৃষ্টিতে সালাম ও কদমবুছির মাসআলা শিরোনামে রিসালাখানি ১৩৮৭ হিজরীর ১৫ শাওওয়াল রচনা সম্পন্ন করেন। ১৯৮০ সালের ১৩ মার্চ ইসলামের দৃষ্টিতে সালাম ও কদমবুছি নামে বইখানির প্রথম সংস্করণ ইছামতি দারুল উলুম কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা মাশুক আহমদ ছাহেব প্রকাশ করেন। দীর্ঘ ১৯ বছর পর ১৯৯৯ সালের ডিসেম্বর মাসে দ্বিতীয় সংস্করণ সিলেটের রহমানিয়া বইঘর থেকে প্রকাশিত হয়। বর্তমানে তৃতীয় সংস্করণ পাঠকের হাতে। এ বইখানি দুটি ভাগে বিভক্ত। প্রথমভাগে সালাম ও কদমবুছির পার্থক্য এবং সালাম আদান প্রদানের সুন্নত তরীকা সম্পর্কে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় ভাগে হাদীস শরীফ ও ফিকহের কিতাবাদীর বরাতে কদমবুছি যে শরীয়তসম্মত ও মুসতাহাব আমল সে বিষয়ে আলোচনা করা হয়েছে। পারিবারিক জীবন : পারিবারিক জীবনে শায়খুল হাদীস আল্লামা আবদুল জব্বার গোটারগ্রামী রাহমাতুল্ল াহি আলাইহি সাত পুত্র ও দুই কন্যা সন্তানের জনক। তাঁর পুত্রগণ হলেন- ১. মাওলানা শেহাব উদ্দিন, মুহাদ্দিস- দারুল হাদীস লতিফিয়া, লন্ডন। ২. মাওলানা মহিউদ্দিন, সুপার- গোটারগ্রাম ইয়াকুবিয়া দাখিল মাদরাসা, জকিগঞ্জ। ৩. মাওলানা এমাদ উদ্দিন, প্রভাষক- জকিগন্‌জ ফাযিল সিনিয়র মাদরাসা, জকিগন্‌জ। ৪. মাওলানা জইন উদ্দিন, প্রভাষক- সুবহানীঘাট দারুস সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা। ৫. মাওলানা ওয়াসি উদ্দিন, প্রভাষক- ব্রাহ্মণগ্রাম মাদরাসা, বালাগঞ্জ। ৬. মাওলানা হামিদ উদ্দিন, শিক্ষক- দারুল হাদীস লতিফিয়া, লন্ডন। ৭. মাওলানা ওলি উদ্দিন, শিক্ষক, গোটারগ্রাম ইয়াকুবিয়া দাখিল মাদরাসা, জকিগঞ্জ।

— পৃষ্ঠা ১৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।