১৯০১) থেকে ১৯৫৮ সালে আলিম ও ১৯৬০ সালে ফাযিল পরীক্ষায় অংশগ্রহণ করে তৎকালীন ইস্টপাকিস্তান মাদরাসা এডুকেশন বোর্ডের মেধা তালিকায় স্থান করে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। ১৯৬২ সালে সিলেট সরকারি আলিয়া মাদরাসা (প্রতিষ্ঠাসন ১৯১৩) থেকে কামিল (হাদীস) পরীক্ষায় অংশগ্রহণ করে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। কর্মজীবন : জকিগঞ্জ উপজেলা গঙ্গাজল হাসানিয়া মাদরাসায় (প্রতিষ্ঠাসন ১৯০৫) শিক্ষকতার মাধ্যমে তাঁর কর্মজীবনের শুরু। স্বীয় পীর ও মুরশিদ শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (১৯১৩-২০০৮) রাহমাতুল্ল াহি আলাইহির নির্দেশে ১৯৬৩ সালের নভেম্বর মাসে তিনি বিশ্বনাথ উপজেলার সৎপুর দারুল হাদীস (কামিল) মাদরাসায় (প্রতিষ্ঠাসন ১৯৪৮) মুহাদ্দিস হিসেবে যোগদান করেন। মুক্তিযুদ্ধ পরবর্তীতে তিনি জকিগন্জ উপজেলার ইছামতি দারুল উলুম কামিল মাদরাসায় (প্রতিষ্ঠাসন ১৯৪৭) ভাইস প্রিন্সিপাল হিসেবে দায়িত্বগ্রহণ করেন। ১৯৮৮ সালের শেষ দিকে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ শফাত আলী সিনিয়র মাদরাসায় (প্রতিষ্ঠাসন ১৯৫২) প্রিন্সিপাল পদে যোগদান করেন। ১৯৯০ সালের মধ্যভাগে জকিগন্জ উপজেলার বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসায় (প্রতিষ্ঠাসন ১৯২০) ভাইস প্রিন্সিপাল ও মুহাদ্দিস পদে যোগদান করেন। ইনতিকালের আগের দিনও তিনি মাদরাসায় উপস্থিত থেকে হাদীস শরীফের দারস পেশ করেছেন। আধ্যাত্মিক জীবন : ছাত্র জীবন শেষে তিনি হযরত ফুলতলী ছাহেব কিবলাহ রাহমাতুল্ল াহি আলাইহির হাতে বাইআত হন। দীর্ঘ মেহনতের পর আপন মুরশিদের কাছে থেকে খিলাফত লাভ করেন। উলেস্ন খ্য যে, হযরত ফুলতলী ছাহেব কিবলাহ রাহমাতুল্ল াহি আলাইহির কাছ তিনি যথারীতি ইলমে কিরাত ও ইলমে হাদীসেরও ইজাযত লাভ করেছিলেন। মাদরাসা ও মসজিদ প্রতিষ্ঠা : নিজ এলাকায় ইসলামী শিক্ষা প্রসারের লক্ষ্যে ১৯৮৩ সালে তিনি নিজ বাড়ির পার্শ্বে প্রতিষ্ঠা করেন গোটারগ্রাম ইয়াকুবিয়া মাদরাসা। বর্তমানে এ মাদরাসায় দাখিল স্তর পর্যন্ত ৩৫০ জন ছাত্র-ছাত্রী লেখাপড়া করছে। মাদরাসার সুপার হিসাবে দায়িত্ব পালন করছেন তাঁর দ্বিতীয় পুত্র মাওলানা মহিউদ্দিন। একই সময়ে তিনি
— পৃষ্ঠা ১৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।