সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

শায়খুল হাদীস আল্লামা আবদুল জব্বার গোটারগ্রামী রাহমাতুল্ল াহি আলাইহি

বাংলাদেশে ইলমে হাদীস চর্চার অব্যাহত ধারায় প্রাতঃ স্মরণীয় এক নাম শায়খুল হাদীস আল্লামা আবদুল জব্বার গোটারগ্রামী রাহমাতুল্ল াহি আলাইহি। ক্ষণজন্মা এ মহান ব্যক্তিত্ব ছিলেন সদা হাস্যোজ্জ্বল, সদালাপী ও বন্ধু বৎসল। খুবই অনাড়ম্বর ও সাধারণ জীবন যাপন করতেন তিনি। দক্ষ একজন মুহাদ্দিস হিসেবে আজীবন তিনি ইলমে হাদীসের খিদমতে নিয়োজিত ছিলেন। তাঁর পাঠদান পদ্ধতি ছিলো অত্যন্ত আকর্ষণীয় ও মনমুগ্ধকর। সহজ সরল ভাষা, প্রাঞ্জল উপস্থাপনা ও যৌক্তিক আলোচনা দ্বারা তিনি ইলমে তাফসীর, ইলমে হাদীস এবং ইলমে ফিকহ'র জটিল বিষয়গুলো ছাত্রদের কাছে তুলে ধরতেন। অপেক্ষাকৃত কম মেধাবী ছাত্রও সহজে বুঝে নিতে পারতো। এ কারণে তাঁর ক্লাসে অংশ নিতে ছাত্রগণ উদগ্রীব থাকতো। জন্ম : সিলেটের জকিগন্‌জ উপজেলার কাজলসার ইউনিয়নের নিভৃত পল্ল ী গোটারগ্রামে ১৯৩৪ সালে জন্মগ্রহণ করেন শায়খুল হাদীস আল্লামা আবদুল জব্বার গোটারগ্রামী রাহমাতুল্ল াহি আলাইহি। তাঁর পিতা- মরহুম কেরামত আলী। মাতা- লতিফা বেগম। শিক্ষাজীবন : বাড়ির পাশের পাঠশালায় তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষার সূচনা। মাধ্যমিক স্তর পর্যন্ত লেখা পড়া করেন সড়কের বাজার আহমদিয়া মাদরাসায়। একজন মেধাবী ছাত্র হিসেবে তিনি শিক্ষকগণের মনযোগ আকর্ষণে সক্ষম হন। গাছবাড়ি জামীউল উলুম মাদরাসা (প্রতিষ্ঠাসন

— পৃষ্ঠা ১৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।