ইন্তিকাল : ২০০২ সালের ১২ মার্চ শুμবার পূর্ব নির্ধারিত একটি মাহফিলে অংশগ্রহণের জন্য আল্লামা বর্ণী সকাল ১১টায় বাড়ি থেকে রওয়ানা দিয়ে দাসেরবাজার ইউনিয়নের চেয়ারম্যান জনাব কমর উদ্দীন সাহেবের বাড়িতে পৌঁছেন। জুমুআর নামাযের জন্য সঙ্গী সাথীসহ যথাসময়ে মসজিদে গেলেন। অযু শেষ করে উঠতে গিয়ে সহসাই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক ব্যবস্থা করে তাকে সিলেট শহরের লামাবাজার আয়শা ক্লিনিকে ভর্তি করা হয়। দীর্ঘ চিকিৎসা শেষে অবস্থা কিছুটা ভালো হলে তাঁকে শহরের মুনশিপাড়াস্থ বড় জামাতা মাওলানা খলিলুর রহমান সাহেবের বাসায় নেয়া হয়। ৯ এপ্রিল মঙ্গলবার রাত ১০টায় পরপারে পাড়ি জমান আল্লামা বর্ণী রাহমাতুল্ল াহি আলাইহি। রাতেই তাঁর মরদেহ বাড়িতে নেয়া হয়। জানাযা ও দাফন : ১০ এপ্রিল বুধবার বিকাল ৩টায় প্রায় অর্ধ লক্ষাধিক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত তাঁর নামাযে জানাযা। জানাযায় ইমামতি করেন তাঁর মুর্শিদ শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রাহমাতুল্ল াহি আলাইহি। তাঁর প্রতিষ্ঠিত রহমানিয়া টুকা হাফিযিয়া মাদরাসার পার্শ্ববর্তী স্থানে নিজ মালিকানাধীন ভূমিতে তাঁকে দাফন করা হয়। তথ্যসূত্র ১. ওয়াজে আল্লামা আবদুর রাহমান বর্ণী রহঃ, ২০০৩ হাফিয মাওলানা হেলাল উদ্দীন। ২. কিশোরদের আল্লামা বর্ণীর ছাহেব রাহমাতুল্ল াহি আলাইহি, ২০০৭ মোহাম্মদ আবদুল মুক্তাদির। ৩. আল্লামা আবদুর রাহমান বর্ণী রহ. জীবন ও কর্ম শীর্ষক সেমিনার স্মারক, ১০ এপ্রিল ২০১০। ৪. ইয়াদগার, বিশেষ স্মারক, ২০০৬ ছাত্র সংসদ, রহমানিয়া টুকা হাফিযিয়া মাদরাসা।
— পৃষ্ঠা ১৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।