মসজিদটি যথাযথ হেফাযত করা যাবে। তাঁর নির্দেশনা ও সার্বক্ষণিক সহযোগিতায় এলাকাবাসী প্রতিষ্ঠা করেন ভাদেশ্বর হাফিযিয়া মাদরাসা। এ মাদারাসা বর্তমানে বৃহত্তর সিলেটের একটি বিখ্যাত হাফিযিয়া মাদরাসা হিসেবে পরিগণিত। এখান থেকে শত শত ছাত্র কুরআন শরীফের হিফয সম্পন্ন করে দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছেন। ভাদেশ্বর হাফিযিয়া মাদরাসা ছাড়াও বিভিন্ন সময়ে তার প্রচেষ্টায় অনেক মাদরাসা প্রতিষ্ঠিত হয়েছে। যেমন- কাজিরবন্দ হাফিযিয়া মাদরাসা, বড়লেখা। শেওড়াডিগা হাফিযিয়া মাদরাসা, বড়লেখা। শাহখাজা ইবতেদায়ী মাদরাসা, বড়লেখা। রহমানিয়া টুকা হাফিযিয়া মাদরাসা, বড়লেখা। দারুল কিরাতের শাখাকেন্দ্র প্রতিষ্ঠা : হযরত ফুলতলী ছাহেব কিবলাহর কাছ থেকে ইলমে কিরাতের সনদ লাভের পর থেকে আল্লামা বর্ণী বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষা দানে নিজেকে নিয়োজিত করেন। প্রতি বছর রামাদান মাসে তিনি নিয়মিত দারুল কিরাতের খিদমতে আত্মনিয়োগ করতেন। বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন স্থানে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট অনুমোদিত শাখা কেন্দ্র প্রতিষ্ঠা করেন। যেমন- কাজিরবন্দ হাফিযিয়া মাদরাসা শাখা, বড়লেখা। বণী ইউনিয়ন শাখা, বড়লেখা। গজারাই জামে মসজিদ শাখা, বিয়ানীবাজার। বারইগ্রাম জামে মসজিদ শাখা, বিয়ানীবাজার। হাকালুকি হাল াহ জামে মসজিদ শাখা, বড়লেখা। ভাউরভাগ শাখা, বিয়ানীবাজার। রহমানিয়া টুকা হাফিযিয়া মাদরাসা শাখা, বড়লেখা। খানেকা পরিচালনা : মুর্শিদ কিবলাহর নির্দেশে আল্লামা বর্ণী জীবনের একটা বড় অংশ মানুষের মাঝে ইসলামের শিক্ষা প্রচার ও প্রসারকল্পে ওয়ায নসীহত করে কাটিয়েছেন। এছাড়া বিশেষ তালিম তারবিয়াতের জন্য তিনি বিভিন্ন স্থানে খানেকা পরিচালনা করতেন। তাঁর পরিচালিত খানেকা (ইলমে তাসাউফের শিক্ষা কেন্দ্রীক বিশেষ মাহফিল) সমূহ হলো চন্দ্রগাম আলহাজ্জ মহব্বত মিয়ার বাড়ি, বড়লেখা। রহমানিয়া টুকা হাফিযিয়া মাদরাসা, বড়লেখা। নালবহর আলহাজ্জ দুদু মিয়ার বাড়ি, বিয়ানীবাজার। মুল্ল াপুর ইউনিয়ন চেয়ারম্যান জনাব আজির উদ্দীন সাহেবের বাড়ি, বিয়ানীবাজার।
— পৃষ্ঠা ১৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।