পরিশ্রম ও অবিরাম প্রচেষ্টায় এ মাদরাসা অবকাটামোগত উন্নয়ন ছাড়াও পর্যায়μমে দাখিল ও আলিম স্তরে উন্নীত হয়ে সরকারি মঞ্জুরী লাভ করে। ১৯৭২ সালে বড়লেখা উপজেলার চান্দগ্রাম নিবাসী বিশিষ্ট বুযুর্গ হযরত হাফিয আবদুল বারী (বড় হাফিয-ছাব)'র অনুরোধ এবং স্বীয় মুর্শিদ হযরত ফুলতলী ছাহেব কিবলার নির্দেশে রাখালগঞ্জ মাদরাসার প্রিন্সিপাল' পদ ছেড়ে চান্দগ্রাম ইবতেদায়ী মাদরাসার প্রধান পদে যোগ দেন। দীর্ঘদিনের কঠোর সাধনা ও অধ্যবসায়'র ফলে চান্দগ্রাম আনওয়ারুল উলুম সিনিয়র মাদরাসাকে (প্রতিষ্ঠান সন : ১৯৫৯) প্রাথমিক স্তর থেকে ফাযিল স্তরে উন্নীত ও সরকারি মঞ্জুরী আদায়ে সক্ষম হন আল্লামা বর্ণী। তিলে তিলে গড়ে তোলা এ প্রতিষ্ঠানে দীর্ঘ ২৬ বছর প্রিন্সিপাল'র দায়িত্ব পালন শেষে ১৯৯৮ সালে তিনি নিয়মতান্ত্রিকভাবে অবসর গ্রহণ করেন। পারিবারিক জীবন : ১৯৬০ সালে আল্লামা বর্ণী বড়লেখা উপজেলার কাজিরবন্দ গ্রামের আলহাজ বশারত আলী সাহেবের প্রিয় কন্যা মুহতারামা আনোয়ারা বেগমের সাথে পরিণয়সূত্রে আবদ্ধ হন। তিনি চার পুত্র ও চার কন্যা সন্তানের জনক। তাঁর পুত্র ও জামাতাগণ সকলেই আলিমে দ্বীন এবং স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। মসজিদ সংস্কার ও মাদরাসা প্রতিষ্ঠা : রাখালগঞ্জ মাদরাসায় কর্মরত থাকাবস্থায় আল্লামা বর্ণী হাওরের পথ ধরে পায়ে হেঁটে চলাচল করতেন। ভাদেশ্বর বুধবারী বাজারে তখন অব্যবহৃত মসজিদ ছিলো। প্রায়ই গরু ছাগল প্রবেশের ফলে মসজিদটির পবিত্রতা নষ্ট হচ্ছিলো। চলার পথে আল্লামা বর্ণী নিজ হাতে মসজিদটি পরিস্কার পরিচ্ছন্ন করে নামায আদায় করতেন। একদা তিনি অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী জনাব নূর মিয়ার সাথে কথা বলে লোকজন সমবেত করে মসজিদটির হেফাযত এবং স্থায়ীভাবে নামায আদায়ের ব্যবস্থা গ্রহণ করতে বলেন। তাঁর কথায় অনুপ্রাণিত হয়ে সমবেত জনতা মসজিদে স্থায়ীভাবে নামায আদায়ে তাঁর নির্দেশনা চাইলো। তিনি বললেন, এখানে একটি হাফিযি মাদরাসা প্রতিষ্ঠা করা গেলে মাদরাসার ছাত্র-শিক্ষকগণ নিয়মিত ব্যবহারের ফলে
— পৃষ্ঠা ১৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।