প্রখর মেধাবী এবং খুবই বিনয়ী ছাত্র হিসেবে তখন তিনি শিক্ষকগণের সুদৃষ্টি আকর্ষণে সক্ষম হন। ১৯৫১ সালে তিনি সিলেটের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি সিনিয়র মাদরাসায় (প্রতিষ্ঠা সন : ১৮৮২) আলিম ক্লাসে ভীত হন। সেখান থেকে ১৯৫৩ সালে আলিম ও ১৯৫৫ সালে ফাযিল পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। এর পর তিনি সিলেট সরকারি আলিয়া মাদরাসায় (প্রতিষ্ঠা সন : ১৯১৩) কামিল ক্লাসে ভর্তি হন। ১৯৫৭ সালে বৃত্তিসহ প্রথম বিভাগে কামিল (হাদীস) পাশ করেন। কামিল ক্লাসে অধ্যয়নকালীন অন্যান্য সুযোগ্য উসতাদগণের পাশাপাশি তিনি উপমহাদেশের অন্যতম হাদিস বিশারদ আল্লামা হরমুজউল্ল াহ শায়দা ছাহেব (১৯০০-১৯৯০) রাহমাতুল্ল াহি আলাইহির খিদমতে উপস্থিত থেকে জ্ঞানাহরণে ব্যাপৃত থাকতেন। এ জন্য তিনি ইলমে হাদীসে বিশেষ ব্যুৎপত্তি লাভ করেছিলেন। আধ্যাত্মিক জীবন : ১৯৫৩ সালে ঝিঙ্গাবাড়ি মাদরাসায় আলিম ক্লাসে অধ্যয়নকালীন সময়ে তিনি মুজাদ্দিদে যামান, শামসুল উলামা আল্লামা আবদুল লতিফ চৌধুরী ফুলতলী (১৯১৩-২০০৮) রাহমাতুল্ল াহি আলাইহির কাছে বাইআত হন। উলেস্ন খ্য যে, হযরত ফুলতলী ছাহেব কিবলাহ সে সময় গাছবাড়ি জামীউল উলুম কামিল মাদরাসায় (প্রতিষ্ঠা সন : ১৯০১) কর্মরত ছিলেন। বর্ণী'র ছাহেব মুর্শিদ নির্দেশিত পন্থায় কঠোর মেহনত করে ইলমে তাসাউফে পরিপূর্ণতা লাভ করেন। আল্লামা বণীর্ হচ্ছেন হযরত ফুলতলী ছাহেব কিবলাহ রাহমাতুল্ল াহি আলাইহির প্রবীণ খলীফাগণের অন্যতম। উলেস্ন খ্য যে, আল্লামা বর্ণী হযরত ফুলতলী ছাহেব কিবলাহর কাছ থেকে ইলমে তাসাউফ ছাড়াও ইলমে কিরাত, ইলমে হাদীস, দালাইলুল খাইরাত ও হিযবুল বাহার এর ইজাযত (তাসাউফভিত্তিক আমলের জন্য আনুষ্ঠানিক অনুমতি) লাভ করেন। কর্মজীবন : ১৯৫৭ সালে কামিল পাশের অব্যবহিত পরেই আল্লামা বর্ণী সিলেট সদর (দক্ষিণ সুরমা) উপজেলার অন্তর্গত রাখালাগঞ্জ দারুল কুরআন মাদরাসায় (প্রতিষ্ঠা সন : ১৯৪৮) শিক্ষকতা আরম্ভ করেন। সে সময় মাদরাসাটি ইবতেদায়ী স্তর পর্যন্ত ছিলো। আল্লামা বর্ণী'র অক্লান্ত
— পৃষ্ঠা ১৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।