অনুসরণীয় এক আলিমে দ্বীন আল্লামা আবদুর রাহমান বর্ণী রাহমাতুল্ল াহি আলাইহি
আবাল্য ধর্মানুরাগী, সদা হাস্যোজ্জল, বন্ধুবৎসল, সদালাপী ও সুবক্তা এক মহান মানুষ ছিলেন আল্লামা আবদুর রাহমান বর্ণী রাহমাতুল্ল াহি আলাইহি। পরহিতৈশি মনোবৃত্তি ও আকাশ-ছোঁয়া ব্যক্তিত্ব তাঁকে অমর করে রেখেছে। কৌতুকপূর্ণ এবং হৃদয়গ্রাহী উপস্থাপনের কারণে মানুষ তার বয়ান শুনতো মন্ত্রমুগ্ধ হয়ে। বৃহত্তর সিলেটের মানুষ তাকে চিনতো বর্ণীর ছাব নামে। জন্ম : ১৯৩২ সালে বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের টিকরপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন আল্লামা আবদুর রাহমান বর্ণী রাহমাতুল্ল াহি আলাইহি। তাঁর পিতা মুহাম্মাদ ইছরাব আলী, মাতা কারিজা বিবি। পাঁচ ভাই-বোনের মধ্যে আল্লামা বর্ণী ছিলেন সর্বকনিষ্ঠ। ১৯৪৪ সালে পিতা ইছরাব আলী টিকরপাড়া গ্রামের বাড়ি বিিμ করে পার্শ্ববর্তী এলাকা মৌলবীবাজার জেলাধীন বড়লেখা উপজেলার বর্ণী গ্রামে বসত গড়ে তুলেন। ১৯৪৯ সালের ৫ মে আল্লামা বর্ণী ১৭ বছর বয়সে পিতৃহারা হন। পরিণত বয়সে তিনি সুনাই নদীর তীরবর্তী টুকা গ্রামে নতুন বাড়ি করেন। ততদিনে জনমানসে এ মনীষী বর্ণী'র ছাব নামে খ্যাত হয়ে আসছিলেন। শিক্ষা জীবন : টিকরপাড়া মক্তবে তার প্রাতিষ্ঠানিক শিক্ষার হাতে খড়ি। পরবর্তীতে বাহাদুরপুর ওয়াহিদিয়া মাদরাসায় প্রাথমিক স্তর এবং বিয়ানীবাজার সিনিয়র মাদরাসায় মাধ্যমিক স্তর পর্যন্ত লেখাপড়া করেন।