সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

হিফযুল কুরআন মাদরাসা ও এতিমখানা প্রতিষ্ঠা ২০০০ সালে থানাবাজার লতিফিয়া ফুরকানিয়া দাখিলমাদরাসা সংলগ্ন স্থানে তিনি জমি μয় করে একটি হিফযুল কুরআন মাদরাসা প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে এ মাদরাসার নামকরণ করা হয় থানাবাজার হাবিবিয়া হিফযুল কুরআন মাদরাসা। ২০১১ সালে তিনি হিফযুল কুরআন মাদরাসার সাথে একটি এতিমখানাও প্রতিষ্ঠা করেন। উলেস্ন খ্য যে, ২০০০ সালে হিফযুল কুরআন মাদরাসা প্রতিষ্ঠার পর তিনি থানাবাজার দাখিল মাদরাসার দুইটি একাডেমিক ভবন, শিক্ষক মিলনায়তন, সুপার ও অফিস সহকারীর পৃথক অফিস রোম, ছাত্রীদের জন্য পৃথক টয়লেট এবং অজু ও নামাজের কক্ষ নির্মাণ করে দেন। মসজিদ প্রতিষ্ঠা ইছামতি দারুল উলুম আলিয়া মাদরাসার পশ্চিম দিকের একাডেমিক ভবনের দক্ষিণ পাশে ছোট মসজিদ ছিলো দীর্ঘদিন। মাদরাসা চলাকালীন নামাযের সময় ছাত্র শিক্ষকগণের স্থান সংকুলান হতো না। এই চাহিদার প্রেক্ষিতে এককভাবে তিনি উদ্যোগী হয়ে গ্রেট বৃটেন ও আমেরিকায় অবস্থানরত তাঁর ছাত্র এবং শুভাকাঙ্িখগণের অনুদানে মাদরাসার পূর্ব দিকে ঈদগাহের জন্য নির্ধারিত স্থানে সুপরিসর মসজিদ প্রতিষ্ঠা করেন। ২০০০ সালে এলাকাবাসী এবং মাদরাসার ছাত্র শিক্ষকের চাহিদার প্রেক্ষিতে তিনি থানাবাজার লতিফিয়া ফুরকানিয়া দাখিল মাদরাসা সংলগ্ন পুরাতন ছোট মসজিদের স্থলে সুপরিসর বৃহৎ মসজিদ প্রতিষ্ঠা করেন। ২০১৬ সালে নিজ বাড়ি সংলগ্ন স্থানে তিনি নতুন একটি মসজিদ প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে এ মসজিদের নামকরণ করা হয়েছে আল হাবীব জামে মসজিদ। এই মসজিদের পাশে বর্তমানে একটি তিনতলা বিল্ডিংয়ের নির্মাণ কাজ চলছে। এই বিল্ডিংয়ের নীচ তলায় থাকবে কনফারেন্স হল, অফিস, কিচেন ও ডাইনিং। উপরে হবে আল হাবীব গবেষণা গ্রন্থাগার। এই

— পৃষ্ঠা ১৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।