২. দোয়ায়ে মাসনুনা ও তেত্রিশ আয়াতের ফযীলত দৈনন্দিন জীবনে পঠিতব্য হাদীসে শরীফে বর্ণিত দোয়ার সংকলন। ২০১০ সালে বাংলা ভাষায় লেখা এ কিতাবের ১৪তম সংস্করণ প্রকাশিত হয়। ২০১২ সালে লন্ডন থেকে এ কিতাবের ইংরেজি অনুবাদ প্রকাশিত হয়েছে। অনুবাদক মাওলানা ইউসুফ আহমাদ। ৩. মাসআলায়ে উশর: প্রেক্ষিত বাংলাদেশ শরীয়াতের দৃষ্টিতে ভূমি দুই প্রকার, উশরী ও খিরাজী। উশরী ভূমি থেকে উৎপাদিত ফসলের একদশমাংশ যাকাত হিসেবে দেয়া ফরজ। বাংলাদেশের ভূমি থেকে উৎপাদিত ফসলের হুকুম সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছে এ বইয়ে। ২০০৫ সালে বৃটেন সফরকালে রচিত এ বই ২০০৬ সালের জুন মাসে প্রকাশিত হয়। ৪. দুরূদ শরীফের ফযীলত ও ওযীফা এ বইখানা ১৯৯৯ সালে প্রথম প্রকাশিত হয়। পরিমার্জিত দ্বিতিয় সংস্করণ প্রকাশিত হয়েছে ২০০০ সালে। ৫. যিয়ারতে মদীনা মুনাওয়ারা (ফযীলত ও নিয়ম) ১৯৯৯ সালে এ বই প্রকাশিত হয়। পরিমার্জিত ও বর্ধিত আকারে দ্বিতীয় সংস্করণ শীঘ্রই প্রকাশিত হবে। ৬. আসহাবে বদর ঐতিহাসিক বদর যুদ্ধে অংশগ্রহণকারি ৩১৩ জন সাহাবির সংক্ষিপ্ত পরিচিতি সম্বলিত এ গ্রন্থ ১৯৯৮ সালে প্রথম প্রকাশিত হয়। বর্ধিত ও পরিমার্জিত দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছে ২০১৫ সালে। ৭. ওযীফা কুরআন শরীফ ও হাদীস শরীফে বর্ণিত দোয়া সম্বলিত পকেট সাইজের এ বই প্রথম প্রকাশিত হয় ১৯৯৮ সালে। ২০১৬ সালের আগস্ট মাসে ৫ম সংস্করণ প্রকাশিত হয়েছে। ৮. হজ্জ ও যিয়ারত (সংক্ষিপ্ত আহকাম ও নিয়ম) প্রথম প্রকাশ ১৯৯৯ সালে।
— পৃষ্ঠা ১৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।