সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

প্রাঙ্গন এবং ইতিহাস খ্যাত আল আজহার মসজিদে হাদীস শরীফের দারস প্রদান করেন। রাজনৈতিক জীবন শিক্ষকতা ও দাওয়াতি কার্যμমের পাশাপাশি একসময় তিনি সিμয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করেন। স্বাধীনতা পূর্ববর্তীতে তিনি নেজামে ইসলাম পার্টির সিলেটের একজন উলেস্ন খযোগ্য নেতা ছিলেন। ১৯৭০ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত জাতীয় পরিষদ নির্বাচনে নেজামে ইসলামের মনোনয়নে তিনি বই প্রতীক নিয়ে তখনকার সিলেট ৭ আসনে (জকিগনজ, বিয়ানীবাজার ও কানাইঘাট) এমএনএ পদে প্রতিদ্বন্‌দ্বীতা করে সম্মানজনক ভোট পান। পরবর্তীতে দীর্ঘ সময় বাংলাদেশ আনজুমানে ইসলাহ'র সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে আনজুমানে আল ইসলাহ মনোনীত ও সন্মিলিত সংগ্রাম পরিষদ সমর্থিত প্রার্থী হিসেবে তিনি জাতীয় নির্বাচনে দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে সিলেট পাঁচ আসনে (জকিগনজ-কানাইঘাট) প্রতিদ্বন্দ্বীতা করেন। পত্রিকা প্রকাশ ১৯৯১ সালে জানুয়ারি মাসে তাঁর সম্পাদনায় সিলেট শহর থেকে মাসিক শাহজালাল নামে একটি পত্রিকা প্রকাশিত হয়। স্বল্প সময়ে সিলেট অঞ্চলে ব্যাপক পাঠক প্রিয়তা লাভ করেও ১৯৯৩ সালে নানা কারনে পত্রিকাটি বন্ধ হয়ে যায়। প্রকাশিত গ্রন্থ এ পর্যন্ত তাঁর লিখিত ও সংকলিত সতেরোটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। যেমন- ১. আল কাউলুল মাকবুল ফী মীলাদির রাসূল القول املقبول يف ميلاد ارسول মাহফিলে মীলাদের ইতিহাস বিষয়ে উর্দু ভাষায় লেখা এ কিতাব ১৯৭৭ সালে প্রকাশিত হয়। ১৯৯৮ এ কিতাবখানা বাংলা অনুবাদ প্রথম সংস্করণ প্রকাশিত হয়। অনুবাদক মো. আবদুর রব বিলাল।

— পৃষ্ঠা ১৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।