সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

একক প্রচেষ্টায় মাদসার অবকাঠামোগত উন্নয়ন সাধিত হয়। আলিম, ফাযিল ও কামিল ক্লাসের সরকারি মঞ্জুরী এবং স্বীকৃতি আদায়ে তাঁর অবদান অনস্বীকার্য। মাদরাসার বিল্ডিং এবং সুবিশাল মসজিদ তাঁর নীরব সাধনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বর্তমানেও তিনি ইছামতি মাদরাসার প্রধান পৃষ্ঠপোষক এবং গভর্ণিংবডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। অর্ধ শতাব্দিরও অধিককাল ধরে ইলমে হাদীসের খিদমতে নিয়োজিত এ মনীষী অধ্যাপনার পাশাপাশি সাধারণ মানুষের কাছে কুরআন হাদীসের শিক্ষা পৌঁছে দেয়ার লক্ষ্যে দেশ বিদেশে বিভিন্ন মাহফিলে বয়ান পেশ করে আসছেন। বিভিন্ন দেশে দাওয়াতি সফর যুক্তরাজ্য: ১৯৮১ সালে স্বীয় পীর ও মুরশিদ হযরত ফুলতলী ছাহেব কিবলা রাহমাতুল্ল াহি আলাইহির নির্দেশে তিনি আরব আমিরাত থেকে প্রথমবারের মত যুক্তরাজ্য সফর করেন। মাত্র পনেরো দিনের সফরে তিনি ছাহেব কিবলার সাথে সে দেশের বিভিন্ন শহরে আয়োজিত মাহফিলে বয়ান পেশ করেন। স্বল্পদিনের সফর শেষে ছাহেব কিবলার সাথে হজ্জ পালন করে আপন কর্মস্থল আমিরাতে ফেরত যান। এরপর থেকে তিনি প্রায় প্রতি বছরই যুক্তরাজ্য সফর করেন। এসব সফরে তিনি গ্রেট বৃটেনের উলেস্ন খযোগ্য প্রতিটি শহরে বিভিন্ন মাহফিলের মাধ্যমে মানুষের মাঝে ইসলামি শিক্ষা বিস্তারের মহান দায়িত্ব পালন করছেন। বৃটেনে বসবাসরত তাঁর ছাত্রগণের অনুরোধে ২০০৯ সালে তিনি একাধারে প্রায় নয় মাস সে দেশে অবস্থান করেন। সে সময় প্রতি শনিবার লন্ডনস্থ দারুল হাদীস লতিফিয়ায় শামাঈলে তিরমিযী নামক বিখ্যাত হাদীসের কিতাব সম্পূর্ণ দারস পেশ করেন। নিয়মিত সে দারসে বৃটেনের বিভিন্ন শহর থেকে প্রচুর সংখ্যক উলামা এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করতেন। দারস পূর্ণ হলে দুই শতাধিক আলিমকে শামাঈলে তিরমিযীর সনদ প্রদান করেন। বর্তমানেও বৃটেন সফরকালে বিভিন্ন শহরে রিয়াদুস সালিহীন এবং আল আদাবুল মুফরাদ নামক হাদীসের কিতাব দারস প্রদান করেন।

— পৃষ্ঠা ১৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।