প্রদান করেন। সেহরির সময় ঘনিয়ে এলে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অল্প সময়ের মধ্যে পরপারে পাড়ি জমান যুগের নকীব এ মনীষী। পারিবারিক সূত্রে জানা যায়, ডায়বেটিস ছাড়া উলেস্নখযোগ্য কোন রোগ তাঁর ছিলো না। ২৮ অক্টোবর বৃহস্পতিবার দিনের বেলা প্রচণ্ড জ্বরের প্রকোপে প্রায় অজ্ঞান হবার অবস্থা হয়। হাসপাতালে নেয়া হলে সামান্য কিছু চিকিৎসা নিয়ে ডাক্তারদের নিষেধ অমান্য করে তিনি বাড়ি ফিরতে চান। বেশি পীড়াপীড়ি করলে জোরালোভাবে বলেন, আমি এখানে থাকতে চাই না। আমি আমার ছাত্রদের সাথে থেকে মরতে চাই। অগত্যা তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়। ইন্তিকালের তিন দিন আগে তিনি টেলিফোনে ইন্দোনেশিয়ায় তাঁর একজন সাবেক ছাত্রের সাথে কথা বলেন। জিজ্ঞেস করেন, তুমি কি এবার রামাদানে মক্কা শরীফ আসবে না? উনি না সূচক জবাব দিলে বলেন, তাহলে তুমি কি আমার জানাযায় শরীক হবে না। ১৫ রামাদান শুμবার প্রথমে রুসাইফায় তাঁর জানাযা অনুষ্ঠিত হয়। ইমামতি করেন তাঁর ভাই শায়খ সায়্যিদ আব্বাস ইবন আলাওয়ী রাহিমাহুল্লাহ (ওফাত ১৪৩৬ হিজরি)। দ্বিতীয় জানাযা হয় মসজিদে হারামে বাদ ইশা। ইমামতি করেন মসজিদে হারামের ইমাম শায়খ মুহাম্মদ ইবন আবদুল্লাহ আস সুবায়িল (১৯২৪-২০১২)। মক্কা শরীফের কেন্দ্রীয় গোরস্থান আল মুআল্লায় উম্মুল মুমিনীন খাদিজাতুল কুবরা রাদিয়ালাহু আনহার কবরের পাশে তাঁর পিতার কবরের সন্নিকটে তাঁকে দাফন করা হয়। ৩০ অক্টোবর ২০০৪ সৌদি আরব থেকে প্রকাশিত ইংলিশ পত্রিকা আরব নিউজ সায়্যিদ মুহাম্মাদ ইবন আলাওয়ী রাহিমাহুল্লাহ'র ইন্তিকাল সংবাদ শিরোনাম করে মক্কা তার শ্রেষ্ঠ সন্তানকে বিদায় জানালো। আক্ষরিক অর্থেই এ মনীষী ছিলেন সময়ের শ্রেষ্ঠ সন্তান। উলেস্নখ্য যে, সায়্যিদ মুহাম্মাদ ইবন আলাওয়ী রাহিমাহুলা'র বড় সন্তান শায়খ সায়্যিদ আহমাদ হাফিযাহুল্লাহ পিতার স্থলাভিসিক্ত হয়ে নিজ বাড়িতে দারস তাদরীস, তালিম তারবিয়াত অব্যাহত রেখেছেন। সম্প্রতি তিনি মিশরের আল আযহার ইউনিভার্সিটি থেকে পিএইচডি সম্পন্ন করেছেন।
— পৃষ্ঠা ১৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।