দালালাতিহি ওয়া মুনকারাতিহি নামে তাঁর বিরুদ্ধে গ্রন্থ লেখে প্রচার করেন। সে গ্রন্থে সায়্যিদ মুহাম্মাদ ইবন আলাওয়ী রাহিমাহুল্লাহ'র আকীদা বিশ্বাসে শিরক বিদআত আছে বলে প্রচার করা হয়। ইসতাওয়া আলাল আরশ استوى ىلع العرش(), উসিলা اتلوسل بانلىب( واصاحلني), যিয়ারতের নিয়তে সফর شد ارحال() মীলাদুন্নাবী মাহফিল الاحتفال باملودل() প্রভৃতি মাসআলায় তাঁর অবস্থান ভুল এমন কি কোন কোনটিতে তিনি শিরকের মধ্যে আছেন প্রমানের ব্যর্থ চেষ্টা করা হয়। ব্যক্তিগত পর্যায়ে তাঁর বংশ অর্থাৎ খান্দানে রাসূল সম্পর্কেও কটুক্তি করা হয় সে গ্রন্থে। শায়খ আবদুল্ল াহ ইবন সুলাইমান ইবন মানি লিখিত উলিস্ন খিত গ্রন্থের জবাব সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ব্যক্তি দিয়েছেন। সবচেয়ে বেশি আলোচিত হয় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ব্যাপক প্রভাবশালী ব্যক্তিত্ব, রিফাঈয়্যা তরীকার প্রখ্যাত বুযুর্গ আলিম কুয়েতের সাবেক মন্ত্রী সায়্যিদ ইউসুফ ইবন হাশিম আররিফাঈ (১৯৩২-২০১৮ খ্রি.) রাহিমাহুল্লাহ প্রণীত জবাবী গ্রন্থ ادلة اهل اسنة اجلماعة املسىم ارد املحم املنيع শায়খ রিফাঈ তাঁর গ্রন্থে সায়্যিদ মুহাম্মাদ ইবন আলাওয়ী রাহিমাহুল্লাহ'র আকীদা সম্পর্কে উত্থাপিত প্রতিটি অভিযোগের প্রামান্য জবাব দিয়েছেন। কয়েক বছর আগে এ গ্রন্থখানা বঙ্গানুবাদ করেছেন ড. আবদুল্ল াহ আল মা'রূফ। মাদরাসা প্রতিষ্ঠা এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে সুবিধা বঞ্চিত মুসলিম শিশু কিশোরদের জন্য সায়্যিদ মুহাম্মাদ ইবন আলাওয়ী বেশ কিছু মাদরাসা প্রতিষ্ঠা করেন। বিশেষ করে ইন্দোনেশিয়ার বিভিন্ন এলাকায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ৭০টি মাদরাসা প্রতিষ্ঠা করেন তিনি। এসকল প্রতিষ্ঠান সরাসরি তাঁর আর্থিক অনুদানে পরিচালিত হয়। ইন্তিকাল ১৪ রামাদান ১৪২৫ হিজরি মোতাবেক ২৮ অক্টোবর ২০০৪ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার তারাবীহ নামাযের পর তিনি নিজ বাড়িতে সংক্ষিপ্ত দারস
— পৃষ্ঠা ১৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।