সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

করতেন। মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার বিভিন্ন দেশে তাঁর অসংখ্য মুরিদান রয়েছেন। তিনি নিজ বাড়িতে নিয়মিত মুরিদানকে তালিম তারবিয়াত প্রদান করতেন। বিশেষ করে ইন্দোনেশিয়ায় তাঁর বিপুল সংখ্যক মুরিদান রয়েছেন। প্রতি বছর তিনি ইন্দোনেশিয়া সফর করতেন। কয়েকদিন ব্যাপী তারবিয়াতি মাহফিল হতো সেখানে। অন্যান্য দায়িত্ব বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা, মসজিদে হারাম ও নিজ বাড়িতে দারস প্রদানের পাশাপাশি বাদশার অনুরোধে তিনি ১৩৯৯ হিজরি থেকে ১৪০১ হিজরি পর্যন্ত মক্কা শরীফে রাষ্ট্রীয়ভাবে অনুষ্ঠিত হিফযুল কুরআন প্রতিযোগীতায় সপাপতিত্ব করেন। ১৩৯১ হিজরিতে তাঁকে রাবেতা আলম আল ইসলামীর সম্মানিত সদস্য মনোনীত করা হয়। সে বছর থেকে ১৪০২ হিজরি পর্যন্ত তিনি রাবেতা আলম আল ইসলামীর বার্ষিক সম্মেলন উদ্বোধক হিসেবে উপস্থিত থাকতেন। মরক্কোতে প্রতি বছর রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ইমাম মালিক কনফারেন্সে মূল আলোচক থাকতেন তিনি। ১৪১৬ হিজরির প্রথম থেকে তাঁকে মালয়েশিয়া ইসলামি ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর মনোনীত করা হয়। ১৪২১ হিজরি মোতাবেক ২০০০ খ্রিস্টাব্দে তাঁকে মিশরের আল আযহার ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর মনোনীত করা হয়। ষড়যন্ত্রের শিকার পূর্বেই উলেস্ন খ করা হয়েছে যে, সায়্যিদ মুহাম্মাদ ইবন আলাওয়ী আল মালিকী রাহিমাহুল্লাহ'র দারস ও তাদরীস এবং লিখিত প্রামান্য কিতাবাদি বোদ্ধা মহলে আলোড়ন সৃষ্টি করে। ফলে কথিত সালাফী উলামা তাঁর বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু করেন। এমনকি বহুমূখি ষড়যন্ত্রের শিকার হয়ে বিগত শতকের আশির দশকে প্রথমে কিং আবদুল আযীয ইউনিভার্সিটি পরে মসজিদে হারাম'র শিক্ষকতা থেকে তিনি সরে দাঁড়ান। এসময়েই তাঁর বিরুদ্ধে পরিকল্পিতভাবে ব্যাপক নেতিবাচক প্রচারণা চালানো হয়। এমন কি নজদি সালাফী আলিম শায়খ আবদুল্ল াহ ইবন সুলাইমান ইবন মানি হিওয়ার মাআল মালিকী ফী রাদ্দি

— পৃষ্ঠা ১৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।