পিপাসুরা ভীড় করতে থাকে দারসে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তিউনিসিয়া, সুদান, ইয়ামান, মিশর ও আরব আমিরাতের বিপুল সংখ্যক ছাত্র তাঁর দারসে নিয়মিত অংশগ্রহণ করতে থাকে। হাদীস, ফিকহ ও সীরাতের দারসে তিনি আহলুসসুন্নাত ওয়াল জামাতের মৌলিক আকীদাসমূহ প্রামান্যভাবে জোরালো উপস্থাপন করতেন। ফলে বোদ্ধা মহলে তাঁর দারস ব্যাপক আলোচনার বিষয়ে পরিণত হয়। সে সময় থেকেই কথিত সালাফি উলামার কপালে চিন্তার ভাজ পড়তে থাকে, শুরু হয় নানামূখি ষড়যন্ত্র। আহলুসসুন্নাত ওয়াল জামাতের পক্ষে সায়্যিদ মুহাম্মাদ ইবন আলাওয়ী রাহিমাহুল্লাহ'র বলিষ্ঠ অবস্থান কেবল দারস ও তাদরীসে সীমিত থাকেনি। বরং বিভিন্ন আচার অনুষ্ঠান ও লিখনীর মাধ্যমে তিনি তা জোরালো প্রচার শুরু করেন। পবিত্র নগরীর রুসাইফায় অবস্থিত নিজ বাড়িকেও তিনি ইলমি মারকায হিসেবে গড়ে তুলেন। মসজিদে হারামে দারস অব্যাহত রেখে তিনি নিজ বাড়িতেও হাদীসের দারস, যিকির মাহফিল, কাসীদা ই বুরদা'র মাহফিল, মীলাদ মাহফিল শুরু করেন। প্রতি বৃহস্পতিবার বাদ মাগরিব থেকে ইশা পর্যন্ত বিশেষ মাহফিল চলতো তাঁর বাড়িতে। প্রথমে কুরআনুল কারীম থেকে তিলাওয়াত হতো,তারপর কিছু সময় কাদিরিয়া তরীকানুযায়ি যিকির হতো। যিকির শেষে মক্কা শরীফের শ্রেষ্ঠ মুনশিদগণ সমবেত কণ্ঠে কাসীদা ই বুরদা পরিবেশন করতেন। সবশেষে ইমাম বরযিনজি রাহিমাহুল্লাহ প্রণীত মওলুদে বরযিনজি খ্যাত ইকদুল জাওহার ফী মাওলিদিননাবীয়্যিল আযহার কিতাব পূর্ণ পড়া হতো। কিয়ামরত অবস্থায় দীর্ঘ সময় সালাত সালাম পেশ করে মুনাজাত হতো। তারপর আগত মেহমানদের খাবার পরিবেশন করা হতো (ওয়ালিদ কিবলার সাথে এক বৃহস্পতিবার উনার মাহফিলে অংশ গ্রহণের সৌভাগ্য হয়েছিলো)। ইলমে তাসাউফের খিদমাত সায়্যিদ মুহাম্মাদ ইবন আলাওয়ী আল মালিকী আল মাক্কী তাঁর সময়ে ছিলেন শ্রেষ্ঠ মুহাদ্দিস ও শ্রেষ্ঠ ওলি। তাসাউফে তিনি কাদিরিয়া এবং নকশবন্দিয়া তরীকার অনুসারী ছিলেন। তিনি তরীকতের বাইআত গ্রহণ
— পৃষ্ঠা ১৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।