সুদান ১. শায়খ মুদ্দাসসির ইবরাহীম ২. শায়খ ইউসুফ হামাদ আল নীল ৩. শায়খ তায়্যিব আবু কিনায়া ভারত ও পাকিস্তান ১. শায়খ যাকারিয়্যা কান্দুলবী আল মাদানী ২. শায়খ হাবীবুর রাহমান আযমি ৩. শায়খ মুফতি মুহাম্মাদ শফি ৪. শায়খ মুফতি মুস্তাফা ইবন আহমাদ রেদা খান বেরলবী ৫. শায়খ সায়্যিদ ইউসুফ বিন্নুরি শিক্ষকতা পূর্বেই উলেস্নখ করা হয়েছে, মাত্র পনেরো বছর বয়সে স্বীয় উস্তাদগণের নির্দেশে মসজিদে হারামে হাদীস ও ফিকহ'র বিশেষ দারস প্রদান শুরু করেন সায়্যিদ মুহাম্মাদ ইবন আলাওয়ী আল মালিকী। তবে নিয়মতান্ত্রিক শিক্ষকতা শুরু হয় আল আযহার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করে প্রত্যাবর্তনের পর। ১৩৯০ হিজরির মধ্যভাগে তিনি কিং আবদুল আযীয বিশ্ববিদ্যালয়ে কুলিস্নয়াতুশ শরীয়াহ বিভাগে সরাসরি প্রফেসর হিসেবে নিয়োগ প্রাপ্ত হন। ১৩৯১ হিজরি মুতাবিক ১৯৭১ খ্রিস্টাব্দে তাঁর পিতার ইন্তিকালের তিন দিন পর মক্কা শরীফের তৎকালীন শ্রেষ্ঠ উলামায়ে কিরাম তাঁদের বাড়িতে সমবেত হন। পিতার স্থলাভিসিক্ত হয়ে মসজিদে হারামে নিয়মিত দারস প্রদানের অনুরোধ জানান তাঁরা। প্রায় ছয় শতাধিক বছর ধরে তাঁর পরিবারের উর্ধতন পুরুষগণের ঐতিহ্য মসজিদে হারামে দারস প্রদানের এ ধারা অব্যাহত রাখতে ১৩৯১ হিজরির রবিউল আউয়াল মাসে তিনি মসজিদে হারামে নিয়মিত দারস প্রদান শুরু করেন। অল্প সময়ের মধ্যে তাঁর জ্ঞানগর্ভ দারসের খ্যাতি সৌদিআরবের গণ্ডি পেরিয়ে নানা দেশে ছড়িয়ে পড়ে। ফলে কেবল সৌদি আরব নয় বরং বিভিন্ন দেশের জ্ঞান
— পৃষ্ঠা ১৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।