সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

জ্ঞান অন্বেষণে সফর ইলমের সন্ধানে সফর করা সালফে সালিহীন'র একটি সুবিদিত পন্থা। মুহাদ্দিসুল হিজায সায়্যিদ মুহাম্মাদ ইবন আলাওয়ী রাহিমাহুল্লাহ পূর্ববর্তীদের অনুসরণে ইলমের অন্বেষণে মিশর, ইরাক, সিরিয়া, ইয়ামান, মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, সুদান, লিবিয়া, পাকিস্তান ও ভারত সফর করেন। প্রতিটি দেশের খ্যাতিমান আলিমগণের কাছ থেকে ইলমি ফায়দা হাসিল করে তিনি সনদ প্রাপ্ত হন। বিভিন্ন দেশের যেসকল উলামার কাছ থেকে তিনি ইজাযাত ও সনদ লাভ করেন তাঁরা হলেন- হিজায (মক্কা ও মদীনা শরীফ) ১. তাঁর পিতা মুহাদ্দিসুল হারামাইন শায়খ সায়্যিদ আলাওয়ী ইবন আব্বাস আল মালিকী আল মাক্কী (ওফাত ১৩৯১ হিজরি)। ২. শায়খ মুহাম্মাদ ইয়াহইয়া আল আমান মাক্কী (ওফাত ১৩৮৭ হিজরি)। ৩. শায়খ সায়্যিদ মুহাম্মাদ আল আরাবি আত তাব্বানি (ওফাত ১৩৯০ হিজরি)। ৪. শায়খ হাসান সায়্যিদ আল ইয়ামানি আল মাক্কী (ওফাত ১৩৯১ হিজরি)। ৫. শায়খ হাসান আল মাশশাত (ওফাত ১৩৯৯ হিজরি)। ৬. শায়খ সায়্যিদ মুহাম্মাদ ইবন আমিন কুতবি (ওফাত ১৪০৪ হিজরি)। ৭. শায়খ হাবীব আবদুল কাদীর আল বার। ৮. শায়খ হাবীব হাসান ইবন মুহাম্মাদ ফাদাক। ৯. শায়খ ইয়াসিন আল ফাদানি (ওফাত ১৪১০ হিজরি)। ১০. শায়খ নূর সাইফ ইবন হিলাল (ওফাত ১৪০৩ হিজরি)।

— পৃষ্ঠা ১৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।