হারামে মুদাররিস ছিলেন। মসজিদে হারামে তিনি হাদীস ও ফিকহে মালিকী নিয়মিত দারস প্রদান করতেন। তাঁর দাদা সায়্যিদ আব্বাস ইবন আবদুল আযীয আল মালিকী রাহিমাহুল্লাহ ছিলেন মসজিদে হারামের ইমাম ও খতীব এবং উসমানী খিলাফতের শেষ পাদে মক্কা শরীফের কাযী বা বিচারপতি। উসমানী খিলাফতের অপ্রত্যাশিত পতনের পরও তাঁকে বিচারকের পদে বহাল রাখা হয়। মালিকী পরিবারের মূল বসত ছিলো মসজিদে হারামের বাবুস সালামের কাছাকাছি। মসজিদে হারাম সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা হলে সরকার তাঁদের পরিবারকে মক্কা শরীফের রুসাইফা নামক স্থানে স্থানান্তর করে। মালিকী পরিবারের প্রতি সম্মান প্রদর্শন করতে রুসাইফার সে সড়কের নামকরণ করা হয় شارع املايك বা মালিকী রোড। সায়্যিদ মুহাম্মাদ ইবন আলাওয়ী আলিম পিতার কাছেই শিক্ষার সূচনা করেন। বাল্য বয়সে তিনি কুরআনুল কারীম হিফয সম্পন্ন করেন। তাঁর পিতা তাঁকে নিজ গৃহ এবং মসজিদে হারামে আরবি সাহিত্য, নাহু, তাফসীর, হাদীস, ফিকহ প্রভৃতি বিষয় শিক্ষা দান করেন। পাশাপাশি মক্কা শরীফের বিখ্যাত দুই প্রতিষ্ঠান মাদরাসা আল ফালাহ ও মাদরাসা সওলতিয়্যায় অধ্যয়ন করেন। প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে সাথে তিনি মক্কা ও মদীনা শরীফের প্রখ্যাত উলামায়ে কিরামের কাছে উলূমুল কুরআন, উলূমুল হাদীস, ফিকহ ও উসূল প্রভৃতি বিষয় শিক্ষা গ্রহণ করেন। প্রখর মেধা ও কঠোর অধ্যবসায়ের ফলে মাত্র পনেরো বছর বয়সে তিনি স্বীয় পিতা এবং অন্যান্য উস্তাদগণের কাছ থেকে ইজাযাত ও সনদ লাভে সক্ষম হন। পিতার নির্দেশে এসময় তিনি মসজিদে হারামে হাদীস এবং ফিকহ বিষয়ে বিশেষ দারস প্রদান শুরু করেন। কয়েক বছর পর তাঁর পিতা উচ্চতর শিক্ষার জন্য তাঁকে মিশরের আল আযহার বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করেন। আল আযহার বিশ্ববিদ্যালয়ের উসূলুদ দীন বিভাগে তিনি সুনামের সাথে মাস্টার্স ডিগ্রী লাভ করেন।পরবর্তীতে মাত্র পঁচিশ বছর বয়সে একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি সম্পন্ন করেন।
— পৃষ্ঠা ১৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।