মুহাদ্দিসুল হিজায ইমাম সায়্যিদ মুহাম্মাদ ইবন আলাওয়ী আল মালিকী আল মাক্কী রাহিমাহুল্লাহ
হুজ্জাতুল ইসলাম, মুহাদ্দিসুল হিজায, ইমামু দারিল বা'ছাহ প্রভৃতি অভিধায় ভূসিত আওলাদে রাসূল সায়্যিদ মুহাম্মাদ ইবন আলাওয়ী আল মালিকী আল মাক্কী ছিলেন এ যুগের এক বিষ্ময়কর প্রতিভাধর আলিম। সীমাহীন প্রতিকুলতা ও রক্ত চক্ষু উপেক্ষা করে যিনি পবিত্র মক্কা মুকাররামাসহ গোটা মধ্যপ্রাচ্যের বুকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঝান্ডা সমুন্নত রেখেছিলেন। তাঁর দারস ও তাদরীস এবং প্রামান্য বক্তব্যের সামনে বিরুদ্ধবাদিরা চুপ মেরে যেতো। রাষ্ট্র যন্ত্র ব্যবহার করে যার কণ্ঠকে স্তব্ধ করতে না পেরে গুপ্ত ঘাতক লেলিয়ে দিয়ে প্রাণ সংহারের ব্যর্থ চেষ্টা করা হয়েছে বহুবার। জন্ম ও শিক্ষা মক্কা শরীফে ইলম ও কামালে খ্যাতিমান আল মালিকী পরিবারে ১৩৬৫ হিজরি মোতাবেক ১৯৪৬ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন সায়্যিদ মুহাম্মাদ ইবন আলাওয়ী আল মালিকী রাহিমাহুল্লাহ। পিতৃ ও মাতৃ উভয় দিক থেকে নবী বংশের সন্তান সায়্যিদ মুহাম্মাদ রাহিমাহুল্লাহ ছিলেন সায়্যিদিনা ইমাম হাসান রাদিয়াল াহু আনহুর পুত্র ইমাম সায়্যিদ হাসান আল মুসান্না রাহিমাহুল্লাহ'র অধ:স্তন পুরুষ। তাঁর পিতা মক্কা শরীফের বিখ্যাত আলিম মুহাদ্দিসুল হারামাইন সায়্যিদ আলাওয়ী ইবন আব্বাস আল মালিকী রাহিমাহুল্লাহ (১৩২৮-১৩৯১ হিজরি) দীর্ঘ দিন মসজিদে