খুতবা গ্রন্থ তিন খণ্ডে সমাপ্ত। তবে তাঁর ভাই সায়্যিদ নুমান বারাকাতির কাছে সংরক্ষিত ডাবল ডিমাই সাইজের সাদা কাগজে হস্তলিখিত ১৪৫ পৃষ্ঠা বাঁধাই করা একটি খণ্ড আছে। এতে মোট ৬৫টি খুতবা স্থান পেয়েছে। এ খুতবা গ্রন্থ প্রকাশিত হয়নি। ৪. শরহে শিকওয়া ও জওয়াবে শিকওয়া رشح شكوه وجواب شكوه দার্শনিক কবি আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ কর্তৃক উর্দু ভাষায় রচিত বহুল পঠিত ও সমাদৃত দু'টি দীর্ঘ কবিতা শিকওয়া ও জওয়াবে শিকওয়া। ১৯৪৩ খ্রিস্টাব্দে মুফতি সাহেব কলকাতা আলিয়া মাদরাসায় ফাযিল শ্রেণিতে শিকওয়া ও জওয়াবে শিকওয়া পাঠদান করেন। এ সময় তিনি ছাত্রদের জন্য এ দুই কবিতার শরাহ বা ব্যাখ্যা রচনা করেন। মুফতি সাহেব প্রণীত এ ব্যাখ্যাগ্রন্থ প্রকাশিত হয়নি। ৫. ওসিয়ত নামা وصيت نامه মুফতি সাহেব উর্দু ভাষায় পত্রাকারে আপন উত্তরাধিকারী, বন্ধু বান্ধব, ছাত্র ও মুরিদানের প্রতি শেষ ওসিয়তনামা লিখে যান। ১৯৭৫ খ্রিস্টাব্দে এ ওসিয়তনামা প্রকাশিত হয়। পরবর্তীতে মুফতি সাহেবের ছাত্র ও মুরীদ মাওলানা লুকমান আহমদ আমীমী এ ওসিয়তনামা বঙ্গানুবাদ করেন। অনুদিত ওসিয়ত নামায় মুফতি সাহেবের সংক্ষিপ্ত জীবনী সংযুক্ত করে সায়্যিদ নুমান বারাকাতী ঢাকা থেকে প্রকাশ করেন। তথ্য সূত্র ১. মুফতি সাইয়িদ মুহাম্মদ আমীমুল ইহসান জীবন ও অবদান ড. এ. এফ.এম. আমীনুল হক ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ২০০২।
— পৃষ্ঠা ১৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।