সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

খ্রিস্টাব্দে দিল্লীর মাকতাবায়ে বুরহান থেকে প্রকাশিত হয়। ১৯৮০ খ্রিস্টাব্দে ঢাকা থেকে দ্বিতীয়বার প্রকাশিত হয়েছে। পরবর্তীতে আবু সায়ীদ আব্দুল্লাহ কতৃর্ক এ গ্রন্থের বঙ্গানুবাদ ঢাকা থেকে প্রকাশিত হয়েছে। ছ. বিবিধ বিষয় ১. মিন্নাতুল বারী منة ابلارى আরবি ভাষায় সংক্ষিপ্ত পরিসরে রচিত এ কিতাব হলো মুফতি সাহেবের ছাবাত। মুফতি সাহেব তাঁর উস্তাদগণের কাছ থেকে ইলমে কিরাত, ইলমে হাদীস, ইলমে ফিকহ ও ইলমে তাসাউফের যে সনদ লাভ করেছিলেন তা এ কিতাবে গ্রন্থিত হয়েছে। ১৯৪০ খ্রিস্টাব্দে কলকাতা থেকে এ কিতাব প্রকাশিত হয়। ২. সিরাজে মুনীর মীলাদনামা رساج منري ميلاد نامه মীলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের বারাকাত ও মর্যাদা এবং মাহফিলে পাঠ উপযোগী শুভ জন্মকালে সংঘটিত অলৌকিক ঘটনাবলী, নসবনামা ইত্যাদি গ্রন্থিত হয়েছে এ রিসালায়। মূলত: উর্দু ভাষায় রচিত হলেও বিভিন্ন স্থানে ব্যাপক আরবি উদ্ধৃতি রয়েছে। ১৯৫৪ খ্রিস্টাব্দে রচিত রিসালাখানা ১৯৮০ খ্রিস্টাব্দে ঢাকা থেকে প্রকাশিত হয়েছে। ৩. আল খুতবাত লিল জুমুআত اخلطبات لجمعات মুফতি সাহেব কলকাতা নাখোদা মসজিদ ও ঢাকা বায়তুল মুকাররম মসজিদে খতীব থাকাকালীন জুমুআয় যে খুতবাহ প্রদান করেন তা লিপিবদ্ধ করে রাখেন। প্রাপ্ত তথ্য মতে এ

— পৃষ্ঠা ১৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।