ওয়াসাল্লাম'র শুভ জন্মের পূর্ব থেকে ১৯২৩ খ্রিস্টাব্দে উসমানী সালতানের পতনের সূচনাকাল পর্যন্ত ইতিহাস বিশেস্নষণধর্মী আলোচনা করেছেন। এ গ্রন্থের আংশিক বাংলা অনুবাদও প্রকাশিত হয়েছে। ২. তারীখে ইলমে হাদীস تارخ علم حديث কলকাতা আলিয়া মাদরাসায় কামিল শ্রেণিতে সাধারণ ইতিহাসের পাশাপাশি ইলমে হাদীস ও ইলমে ফিকহ এর ইতিহাস পাঠদানের সিদ্ধান্ত গৃহীত হলে মুফতি সায়্যিদ আমীমুল ইহসান রাহিমাহুল্লাহকে এ দু'টি বিষয় পাঠদানের অনুরোধ করা হয়। তিনি সানন্দে সম্মতিজ্ঞাপন পূর্বক ১৯৪৮ খ্রীস্টাব্দে নিয়মিত পাঠদান শুরু করেন। মাদরাসা ই আলিয়া ঢাকায় স্থানান্তর হবার পরও এ ধারা অব্যাহত রাখা হয়। মুফতি সাহেব ইলমে হাদীসের ইতিহাস পাঠদানের সুবিধার্থে যে নোট তৈরি করেন তাই পরবর্তীতে তারীখে ইলমে হাদীস শিরোনামে গ্রন্থরূপ লাভ করে। উর্দু ভাষায় রচিত ১৫৯ পৃষ্ঠার এ গ্রন্থ ১৯৫২ খ্রীস্টাব্দে করাচী থেকে প্রথম প্রথম মুদ্রিত হয়। ১৯৬০ এবং ১৯৮০ খ্রীস্টাব্দে ঢাকা থেকে দ্বিতীয় ও তৃতীয় মুদ্রণ প্রকাশিত হয়। গুরুত্বপূর্ণ এ গ্রন্থ বিভিন্ন ব্যক্তি কর্তৃক বাংলা অনুবাদ হয়ে বিভিন্ন সময় প্রকাশিত হয়েছে। হাদীস শাস্ত্রের ইতিহাস নামে মাওলানা মুহাম্মদ আমিনুর রহমান অনূদিত তারীখে ইলমে হাদীস চট্টগ্রামের নিশান প্রকাশনী থেকে ২০১০ খ্রীস্টাব্দে প্রকাশিত হয়েছে। ৩. তারীখে ইলমে ফিকহ تارخ علم فقه এ গ্রন্থে ইলমে ফিকহ'র উৎপত্তি ও μমবিকশের ইতিহাস স্থান পেয়েছে। ১৯৫৪ খ্রিস্টাব্দে উর্দু ভাষায় রচিত এ গ্রন্থ ১৯৫৫
— পৃষ্ঠা ১৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।