সূফিগণ প্রবর্তিত বিশেষ বিশেষ পদ্ধতিতে বিভিন্ন আমল করার নিয়ম আলোচিত হয়েছে। তৃতীয় অংশে মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, কাদিরিয়া, চিশতিয়া ও সোহরাওয়ার্দিয়া তরীকার পরিচিতি এবং এ পাঁচ তরীকায় মুফতি সাহেব নিজের শাজরা লিপিবদ্ধ করেছেন। পাদটীকায় সূফিতত্ব বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু কিতাবের তালিকা সংযুক্ত করা হয়েছে। ১৯৫৭ খ্রিস্টাব্দে ঢাকা থেকে এ কিতাব প্রকাশিত হয়। ২. রিসালায়ে তরীকা رساهل طرقه মুফতি সাহেবের রচনাবলির তালিকায় উর্দু ভাষায় রচিত ইলমে তাসাউফ বিষয়ক এ কিতাবের নাম পাওয়া যায়। বিস্তারিত তথ্য জানা যায় না। চ. ইসলামের ইতিহাস تارخ الإسلايم ১. তারীখে ইসলাম تارخ اسلام উর্দু ভাষায় রচিত তিন খণ্ডে সমাপ্ত ইসলামের ইতিহাস গ্রন্থের মোট পৃষ্ঠা সংখ্যা ৮০৮। এ গ্রন্থের প্রথম খণ্ড সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ১৯৬১ খ্রিস্টাব্দে ঢাকার কুরআন মনজিল থেকে প্রকাশিত হয়েছে। দ্বিতীয় খণ্ড খিলাফাতে রাশিদা ও বনু উমাইয়্যা সালতান পর্যন্ত। ১৯৬১ খ্রিস্টাব্দে ঢাকার একই প্রকাশনী থেকে প্রকাশিত হয়। তৃতীয় খণ্ড আব্বাসি সালতানাত, মিশর কেন্দ্রীক ফাতিমী সালতানাত, স্পেনে মুসলিম শাসন, তুরস্ক কেন্দ্রীক উসমানী সালতানাতের পতন পর্যন্ত। ১৯৬০ খ্রিস্টাব্দে ইন্টারন্যাশনাল ট্রান্সলেশন বোর্ড ঢাকা থেকে প্রকাশিত হয়েছে। মুফতি সাহেব তাঁর এ গ্রন্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
— পৃষ্ঠা ১৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।