সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

ঘ. সীরাতুন্নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালাম سرية انليب صىل االله عليه وسلم ১. আওজাযুস সিয়ার أوجز اسري খুবই সংক্ষিপ্ত পরিসরে রচিত এ রিসালা সীরাত প্রেমীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সীরাতুন্নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম'র মৌলিক দিকগুলো প্রামান্য সূত্রে লিপিবদ্ধ করা হয়েছে। ১৯৪৫ খ্রিস্টাব্দে কলকাতা থেকে প্রকাশিত হয়। ১৯৮৮ খ্রিস্টাব্দে ছারছিনা দারুস সুন্নাত মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা শরীফ মুহাম্মদ আবদুল কাদির কর্তৃক এক নজরে সীরাতুন্নবী শিরোনামে এ রিসালার বঙ্গানুবাদ প্রকাশিত হয়। ২. আনফাউস সিয়ার انفع اسري মুফতি সাহেবের রচনাবলির তালিকায় সীরাত বিষয়ক এ কিতাবের নাম পাওয়া যায়। এটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায় না। ঙ. ইলমে তাসাউফ علم اتلصوف ১. আততাশাররুফ লিআদাবিত তাসাউফ الرشف لآداب اتلصوف মুফতি সাহেব স্বীয় উস্তাদ শামসুল উলামা মাওলানা বিলায়েত হোসাইন বীরভূমী রাহিমাহুল্লাহ'র নির্দেশনায় ১৯৪৭ খ্রিস্টাব্দে এ কিতাব রচনা করেন। এ কিতাবের প্রথম অংশে ইলমে তাসাউফের পরিচিতি, μমবিকাশ ও বিধি বিধান সন্নিবেশিত হয়েছে। দ্বিতীয় অংশে মুর্শিদের হাতে বাইয়াত গ্রহণ, বাইআতের নিয়ম পদ্ধতি ও প্রয়োজনীয়তা এবং

— পৃষ্ঠা ১৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।