সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

১২. মশকে ফারাইয شق فرائض ফিকহ শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ফারাইয বা উত্তরাধিকার সম্পদ বন্টন বিজ্ঞান। এ বিষয়ে উপমহাদেশে যুগ যুগ ধরে বহুল পঠিত মাদরাসা শিক্ষা বোর্ডের সিলেবাসভূক্ত কিতাব হলো ইমাম আবু তাহির সিরাজুদ্দীন ইবন মুহাম্মাদ আবদুর রাশীদ (ওফাত ৬০০ হিজরি) রাহিমাহুল্লাহ কর্তৃক আরবি ভাষায় রচিত আসসিরাজি ফিল মিরাছ। মুফতি সায়্যিদ আমীমুল ইহসান রাহিমাহুল্লাহ ১৯৫১ খ্রিস্টাব্দে উর্দু ভাষায় প্রশ্নোত্তর আকারে রচনা করেন মশকে ফারাইয। একই সালে ঢাকার ইন্টারন্যাশনাল ট্রান্সলেশন বোর্ড কর্তৃক প্রকাশিত হয়। ১৩. হিদায়াতুল মুসালিস্নসন هداية املصلني সহজ সরল উর্দু ভাষায় রচিত এ কিতাবে নামাযের যাবতীয় মাসআলা মাসাঈল, নিয়ম পদ্ধতি ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করা হয়েছে। এমনকি শেষদিকে জুমুআ, দুই ঈদ ও বিয়ের খুতবা এবং পাঁচ ওয়াক্ত নামাযের পর আমল করার উপযোগি সহীহ হাদীস সমর্থিত কতিপয় ওযিফা, মাসনুন দোয়াও সংযুক্ত করা হয়েছে। উর্দু কিতাবখানা প্রকাশিত হয়নি। তবে মুফতি সাহেবের অনুমতি নিয়ে তাঁর দু'জন ছাত্র মাওলানা লুকমান আহমদ আমীমী ও মাওলানা আ. হ. ম. লুৎফুর রাহমান পাণ্ডুলিপি থেকে কিতাবখানা বাংলা অনুবাদ করেন। লিখকের জীবদ্দশায় ১৯৬৯ খ্রিস্টাব্দে অনুদিত কিতাবখানা ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়। ১৭৩ পৃষ্ঠার এ কিতাব ১৯৮৪ খ্রিস্টাব্দে দ্বিতীয় মুদ্রণ করা হয়েছে এ কিতাবে।

— পৃষ্ঠা ১৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।