সময়ের সাক্ষী
/ ২৭৬
📝 লেখা 📖 পিডিএফ

৯. আততানবিহ লিল ফকীহ اتلبيه لفقيه আরবি ভাষায় মাত্র বত্রিশ পৃষ্ঠার এ রিসালাখানাও মুজতাহিদ ইমামগণের পাস্পরিক মতানৈক্যের মূলনীতি বিষয়ক রচনা। ১৯৩৬ খ্রিস্টাব্দে রচিত এ রিসালা সে সময়ই কলকাতা থেকে প্রকাশিত হয়। ১০. আল ইফসাহ আন নূরিল ইদাহ الإفصاح عن نور الايضاح ইমাম হাসান ইবন আলী আশশুরুম্বুলালি (৯৯৪-১০৬৯ হিজরি) রাহিমাহুল্লাহ রচিত নূরুল ইদাহ ফিকহে হানাফীর প্রাথমিক স্তরের সংক্ষিপ্ত অথচ প্রামান্য একটি কিতাব। তৎকালিন মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক সিলেবাসভূক্ত করা হলে ছাত্রদের জন্য কিতাবখানা সহজবোধ্য করতে ১৯৩৬ খ্রিস্টাব্দে মুফতি সাহেব আল ইফসাহ আন নূরিল ইদাহ নামে সে কিতাবের একটি ব্যাখ্যাগ্রন্থ রচনা করেন। আরবি ভাষায় রচিত এ কিতাব প্রকাশিত হয়নি। ডাবল ডিমাই সাইজের রুল করা কাগজে উভয় পৃষ্ঠায় মুফতি সাহেবের স্বহস্ত লিখিত বাঁধাই করা পাণ্ডুলিপিখানা তাঁর ভ্রাতষ্পুত্র সায়্যিদ সাফওয়ান আল বারাকাতির কাছে সংরক্ষিত আছে। ১১. তরিকায়ে হাজ্জ طرقه حج ১৯৫৭ খ্রিস্টাব্দে মুফতি সাহেব উর্দু ভাষায় হজ্জের বিস্তারিত মাসআলা মাসাঈল সম্বলিত এ কিতাব রচনা করেন। একই সালে আন্তর্জাতিক অনুবাদ বোর্ড ঢাকা থেকে কিতাবখানা প্রকাশিত হয়। ১৯৬৫ খ্রিস্টাব্দে মুফতি সাহেবের অনুমতি নিয়ে তাঁর ছাত্র মাওলানা এ. এইচ. এম লুৎফুর রাহমান এ কিতাবখানা বঙ্গানুবাদ করে প্রকাশ করেন।

— পৃষ্ঠা ১৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।